Rohit Sharma

ঝুলে ওয়ানডে ভাগ্য! বোর্ডের ফিটনেস টেস্টে হাজির হার্দিক, অনুপস্থিত রোহিতের ভবিষ্যৎ কী?

১৩ জুন থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। যে সিরিজের টিমে শর্তসাপেক্ষে রোহিত-হার্দিককে টিমে রাখা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৪:২৯

options
link
ঝুলে ওয়ানডে ভাগ্য! বোর্ডের ফিটনেস টেস্টে হাজির হার্দিক, অনুপস্থিত রোহিতের ভবিষ্যৎ কী?
রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি

আইপিএল শেষ। এবার ফের যত নজর টিম ইন্ডিয়ায়। ১৩ জুন থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। বলা যেতে পারে, এই সিরিজ থেকে ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে কি রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যাবে? এখনও তিনি ফিটনেস টেস্ট দিতে হাজির হননি। তবে রোহিত না এলেও হার্দিক পাণ্ডিয়া চলে এলেন বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে।

Advertisement

আইপিএল একেবারে ভালো যায়নি হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ব্যর্থ। হার্দিকের মতো চোট সমস্যা ভুগিয়েছে রোহিত শর্মাকেও। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের টিমে শর্তসাপেক্ষে দু’জনকে টিমে রাখা হয়েছে। যদি তাঁর ফিটনেস সংক্রান্ত সমস্যা না থাকে, তাহলেই তাঁরা ওয়ানডে খেলবেন। তার জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সলেন্সে সাত দিনের সেশনে থাকতে হবে। মঙ্গলবার হার্দিক চলে এসেছেন। কিন্তু রোহিতের দেখা মেলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১ জুন থেকে শুরু হয়েছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। তার ম্যাচে উপস্থিত ছিলেন রোহিত। মঙ্গলবার রোহিত বেঙ্গালুরুতে যাননি। ওয়ানডে সিরিজের আগে তাঁকে আলাদা করে ফিটনেস ট্রেনিংয়ের জন্য বলা হয়েছে। তার জন্য সময় আছে ঠিকই। কিন্তু রোহিত কবে যাবেন? এখনও তা জানা যায়নি। আসলে রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ এখনও সংশয়ে। ফর্ম ও ফিটনেস, দু’টোরই প্রমাণ দিতে হবে। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডে তিন ফরম্যাটের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। থাকছে পাঁচটা ওয়ানডেও। সম্ভবত সেখানেই রোহিতের ওয়ানডে ভাগ্য চূড়ান্ত হয়ে যাবে।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে অবশ্য এক টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। মুলানপুরে ওই টেস্ট হবে। আগামী ৬ জুন ক্রিকেটাররা মুলানপুরে চলে আসবেন। তারপর টেস্টের প্রস্তুতি শুরু হবে। ওই টেস্টের জন্য বেশ কিছু নতুন মুখ রাখা হয়েছে টিমে। তাঁদের দু’একজনকে ওই টেস্টে দেখে নেওয়া হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.