দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ (DA) নিয়ে টানাপোড়েন চলছে। এক্ষেত্রে একটা প্রশ্ন ছিলই যে, অবসরপ্রাপ্ত যে কর্মীদের মৃত্যু হয়েছে তাঁদের বকেয়া ডিএ পাবেন কারা? এহেন পরিস্থিতিতে মৃতের নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০০৮-এর ১ এপ্রিল থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে মঙ্গলবার অর্থ দপ্তরের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞাপনে মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীকে প্রয়োজনীয় নথিপত্র-সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে অর্থাৎ যে ট্রেজারি থেকে মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেতেন, সেই ট্রেজারিতে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপনে মৃতকর্মীর পারিবারিক পেনশন প্রাপকদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, যে সব সরকারি অবসরপ্রাপ্ত কর্মী অথবা পারিবারিক পেনশন প্রাপক অন্য রাজ্য বা অন্য দেশে পেনশন কেস স্থানান্তরিত করেছেন, তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা করেছে অর্থ দপ্তর। বিজ্ঞাপনে বলা হয়েছে, এই সব ক্ষেত্রে পেনশন প্রাপকদের আইনসম্মত উত্তরাধিকারী বা নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা পেতে সংশ্লিষ্ট ট্রেজারির হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন:
মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীকে প্রয়োজনীয় নথিপত্র-সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে অর্থাৎ যে ট্রেজারি থেকে মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেতেন, সেই ট্রেজারিতে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
এ ছাড়াও কোনও সরকারি অবসরপ্রাপ্ত কর্মী কিংবা পারিবারিক পেনশন প্রাপকের গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ায় যদি পেনশন বন্ধ হয়ে থাকে, তাঁদেরও শংসাপত্র জমা দেওয়ার জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সরকার। এদিনে প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয়েছে তাঁরা অনলাইন বা অফলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হয়। এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে ০৩৩ ২২৫৩ ৫৪১৭ একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলেও বিজ্ঞাপন মারফত জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
-
মহনায়কের ‘সূর্যতপা’, ‘নিশীথে’র সাক্ষী ভাগীরথী, শতবর্ষে উত্তম কুমারের নামে ‘শুটিং স্পট’ চাইছে জিয়াগঞ্জ
-
পরীক্ষায় নকলের প্রতিবাদ! ছাত্রীর হাত মুচড়ে বেধড়ক মার শিক্ষকের, মৃত্যু নাবালিকার, তারপর…
-
বিদেশি নাগরিক রাহুল গান্ধী? ‘কোনও প্রমাণ নেই’, মামলা খারিজ করে দিল হাই কোর্ট