Sanju Samson

ইঁদুর দৌড়ে নামতে নারাজ! বৈভবের উত্থানে ‘ব্রাত্য’ সঞ্জুর বিস্ফোরণ, ‘কারও কথা শুনে চলব না’

বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েও জাতীয় দল থেকে বাদ পড়েছেন। বৈভব সূর্যবংশীর উত্থান নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন সঞ্জু স্যামসন পিছনের সারিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২১:১৩

options
link
ইঁদুর দৌড়ে নামতে নারাজ! বৈভবের উত্থানে ‘ব্রাত্য’ সঞ্জুর বিস্ফোরণ, ‘কারও কথা শুনে চলব না’
সঞ্জু স্যামসন। ফাইল ছবি।

বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েও জাতীয় দল থেকে বাদ পড়েছেন। বৈভব সূর্যবংশীর উত্থান নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন সঞ্জু স্যামসন (Sanju Samson) পিছনের সারিতে। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ফিরে আসতে হলে সামনে কঠিন পরীক্ষা। কিন্তু সঞ্জুর সাফ বক্তব্য, ইঁদুর দৌড়ে নামবেন না। কারও কথা শুনে চলবেন না। এখন নিজের খেলা উপভোগ করবেন।

Advertisement

জীবনে প্রচুর উত্থানপতন দেখেছেন কেরলের উইকেটকিপার-ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ধরেই নেওয়া হয়েছিল, টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা পাকা। কিন্তু তারপরও বাদ পড়েছেন। এদিকে বৈভব সূর্যবংশী দলে জায়গা করে নিয়েছে। ফলে সঞ্জুর প্রত্যাবর্তনের রাস্তা কার্যত বন্ধ বলে মনে করা হচ্ছে। তবে সঞ্জুর বক্তব্য, “আমাদের দেশে সব জায়গায় ইঁদুর দৌড় চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঠিক করেছিলাম, আমি এর অংশ হব না। আমি শুধু নিজের খেলা উপভোগ করতে চাই।”

Advertisement

বিশ্বকাপের আগে বারবার জায়গা হারিয়েছেন সঞ্জু। একসময় শুভমান গিলকে খেলানোর জন্য সঞ্জু রিজার্ভে থাকতেন। পরে অবশ্য গিল বাদ পড়েন। সঞ্জু বলছেন, “ঈশ্বরের আশীর্বাদে আমি প্রচুর কিছু অর্জন করেছি। আমার বয়স এখন ৩১। কেরিয়ারে আর কয়েক বছর বাকি আছে। তাই ঠিক করেছি, নিজের শর্তে খেলব। আমি কী করব, সেটা অন্য কেউ ঠিক করে দেবে না। সঞ্জু কী করবে, সেটা সঞ্জু সিদ্ধান্ত নেবে। আমি কীভাবে দলকে সমর্থন করব, সেটা নিজের ব্যাপার।”

Advertisement

তাহলে কি হাল ছেড়ে দিলেন? তিনি বলছেন, “২০২৪-র দলে ছিলাম না। আশাও করিনি ২০২৬-র বিশ্বকাপ খেলব। ১৪-১৫ জনের দলেও ছিলাম না। তাই এখন থেকে কীভাবে ২০২৮-র পরিকল্পনা করব? যদি দল চায় তো আমি আছি। আমি ভালো খেললে সব ঠিক হবে। যদি নাও হয়, তাহলেও আমি কৃতজ্ঞ। আমি যা সাফল্য পেয়েছি, তা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.