Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Vaibhav Sooryvanshi

ওয়ানডে বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে বৈভব! টিম ইন্ডিয়াকে পরামর্শ কিংবদন্তি ক্রিকেটারের

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বৈভবকে ওয়ানডে দলে দেখতে চান কিংবদন্তি ক্রিকেটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৭:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৭:১২

options
link
ওয়ানডে বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে বৈভব! টিম ইন্ডিয়াকে পরামর্শ কিংবদন্তি ক্রিকেটারের zoom
বৈভব সূর্যবংশী ও রোহিত শর্মা। ফাইল ছবি
Advertisement

টি-টোয়েন্টিতে সিরিজসেরার পুরস্কার। এবার কি ওয়ানডেতেও দেখা যাবে বৈভব সূর্যবংশীকে? আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বৈভবকে ওয়ানডে দলে দেখতে চান কিংবদন্তি ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার। রোহিত শর্মার সঙ্গে বৈভবের জুটি কীরকম হবে? বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে নতুন পরিকল্পনা দিচ্ছেন ইঞ্জিনিয়ার।

কিছুদিন আগেই টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয়েছে ১৫ বছরের বৈভবের। জিম্বাবোয়েকে চুনকাম করার সিরিজে ঝড় উঠেছে বৈভব সূর্যবংশীর ব্যাটে। বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি সিরিজসেরার পুরস্কার জিতে নিয়েছে ১৫ বছরের এই ক্রিকেটার। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে ওপেন করেন অধিনায়ক শুভমান গিল ও রোহিত শর্মা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইঞ্জিনিয়ার বলছেন, “গিল এখন ভারতের সেরা ব্যাটার। ও অসাধারণ প্লেয়ার। গিলের সঙ্গে বৈভবকে ওপেন করানো যেত। তবে গিল চারেও আসতে পারে। আসলে গিল বল তুলে খেলে না। তাই ওয়ানডেতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন খুব ভালো হবে। আমার মনে হয়, রোহিতকে প্রথম দলে রাখা উচিত। তাঁর সঙ্গে ওপেন করতে আসুক বৈভব।”

কেন এই পরামর্শ? ৮৮ বছর বয়সি ক্রিকেটারের যুক্তি, “বৈভবের মতো ব্যাটার ওপেনে এলে অনেক সুবিধা হবে। কারণ ও ফিল্ডারদের মধ্যে ফাঁক খুঁজে পায়। তারপর তিন নম্বরে আসবে বিরাট কোহলি। গিল আসুক চার নম্বরে।” কেন ১৫ বছর বয়সেই বৈভবকে ওয়ানডে দলে দেখতে চান ইঞ্জিনিয়ার? তিনি বলেন, “এখনই তো আসল সময়। আমি জানি না, লোকে ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে কেন পার্থক্য করে? হাফ ভলি তো হাফ ভলিই হয়। রান পেলে আত্মবিশ্বাস পাবে। ও তোমাকে প্রচুর ম্যাচ জেতাবে। একটু শর্ট লেংথে বল এলেই ছয় হাঁকাবে। তবে বৈভবকে বেশি কিছু শেখাতে যেও না। এমসিসি’র বই ওর জন্য অনেক পুরনো। বৈভব ভারতের ভবিষ্যতের সম্পদ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.