Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Cristiano Ronaldo

হলিউডে পা রোনাল্ডোর, নতুন ওয়েব সিরিজের অভিনয়ে সিআর৭, কোন চরিত্রে?

অভিনয়ের পাশাপাশি এই সিরিজের কার্যনির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন রোনাল্ডো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৬:০৯

options
link
হলিউডে পা রোনাল্ডোর, নতুন ওয়েব সিরিজের অভিনয়ে সিআর৭, কোন চরিত্রে? zoom
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ফুটবল কেরিয়ারে সাফল্যের কমতি নেই। এবার অভিনয় জগতে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেখানেও বিষয় ফুটবল। এক ফুটবল এজেন্টের জীবন নিয়ে নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে। তাঁর কার্যনির্বাহী প্রযোজক হিসেবে নাম থাকছে রোনাল্ডোর। সেই সঙ্গে বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন পর্তুগিজ কিংবদন্তি। তাঁর পাশাপাশি এই ওয়েব সিরিজে থাকবেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরিও।

জানা গিয়েছে, ওয়েব সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। আধুনিক ফুটবল দুনিয়ার আভ্যন্তরীণ কাহিনি তুলে ধরা হবে এখানে। একজন ফুটবলার, এজেন্ট, বাজারের চাহিদা ও বিভিন্ন ক্লাবের অন্দরমহলের গল্প দিয়ে সাজানো হবে ওয়েব সিরিজটি। যেখানে এক এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ খ্যাত ডামিয়ান লুইস। ইতিমধ্যে উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ সিরিজটির শুটিং শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রোনাল্ডো নিজেও এই সিরিজটি নিয়ে যথেষ্ট উৎসাহী। আল নাসর তারকা বলছেন, “এটা আমার জীবনের নতুন এক অধ্যায় হতে চলেছে। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি খুব খুশি।” এই সিরিজে রোনাল্ডোর সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছে হলিউড পরিচালক ম্যাথু ভনের প্রতিষ্ঠিত ইউআর-মার্ভ স্টুডিওস। যারা ‘কিংসম্যান’-এর মতো সিনেমা প্রযোজনা করেছে। এই ওয়েব সিরিজে থাকছেন রোনাল্ডোর একসময়ের প্রতিদ্বন্দ্বী থিয়েরি অঁরি। যেহেতু রোনাল্ডো ও অঁরি আছেন, তাই সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে।

মাঝে জল্পনা উঠেছিল, রোনাল্ডোকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে দেখা যেতে পারে। ভিন ডিজেলের একটি ছবি ঘিরে চর্চার সূত্রপাত। সেটা নিয়ে এখনও কোনও সবুজ সংকেত আসেনি। তবে এর মধ্যে নতুন অভিযান শুরু করে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.