ফের বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আগের বিয়ের সম্পর্ক ভালোভাবে শেষ হয়নি। অবশেষে অতীত যন্ত্রণা ভুলে আবার বিয়ে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বান্ধবী সোফি সাইনের সঙ্গে বাগদান-পর্বও সারা গেল ধাওয়ানের। সোশাল মিডিয়ায় সেই ছবি দিয়ে নতুন ইনিংসের কথা জানিয়ে দিলেন ‘গব্বর’।
আরও পড়ুন:
গুচ্ছ লাল গোলাপ। মাঝে এক হল দুই হাত। আঙুলে বাগদানের আংটি। ভালোবাসার সেই বন্ধনের মধ্যে লেখা ‘আজীবনের পথচলার সূচনা।’ সঙ্গে ক্যাপশনে শিখর লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এত ভালোবাসা পেয়ে ধন্য। চিরকাল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’
শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।
View this post on Instagram
জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে। ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারে তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধাওয়ানের ঘনিষ্ঠ ও এই বিয়ের প্রস্তুতির সঙ্গে যুক্ত এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ওদের জীবন নতুন ছন্দে শুরু হতে চলেছে। দু’জনেই এই সম্পর্কে অত্যন্ত খুশি।” তিনি আরও জানিয়েছেন, বিয়ের সমস্ত পরিকল্পনা ধাওয়ান নিজের হাতে পরিচালনা করছেন।

এর আগে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। অবশেষে ২০২৪ সালে শিখর-আয়েশার বিচ্ছেদ হয়।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের
-
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী
-
‘রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয় বইমেলা’, সাফ জানালেন শমীক
-
কিডনির যত্নে গরিব-মধ্যবিত্তের নবদিশা, শম্পা বোসের স্মৃতিতে যাত্রা শুরু নয়া হাসপাতালের
-
সন্তান হারানোর তিনদিন পরেই শেষ বিশ্বকাপ স্বপ্ন! নিয়তির পরিহাসে কান্নায় ভাঙলেন গাকপো