Virat Kohli

টেস্ট ও টি-২০ না খেললেও বিশ্বকাপে মানিয়ে নেবে রোহিত-বিরাট, আত্মবিশ্বাসী গব্বর

অনেকেই 'রো-কো'-র ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। সামনের বছর দক্ষিণ আফ্রিকার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ খেলবেন কি না, সেটা নিয়েও জল্পনা চলছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১১:৫৭

options
link
টেস্ট ও টি-২০ না খেললেও বিশ্বকাপে মানিয়ে নেবে রোহিত-বিরাট, আত্মবিশ্বাসী গব্বর
রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ফাইল ছবি।

দু’জনেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। রোহিত শর্মা আর বিরাট কোহলি দু’জনেই আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। অনেকেই ‘রো-কো’-র ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। সামনের বছর দক্ষিণ আফ্রিকার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ খেলবেন কি না, সেটা নিয়েও জল্পনা চলছে। তবে রোহিত-বিরাটের একসময়ের সতীর্থ জানিয়ে দিলেন, দুটো ফরম্যাটে না খেললেও দু’জনের মানিয়ে নিতে কোনও অসুবিধে হবে না।

Advertisement

এক সাক্ষাৎকারে শিখর ধাওয়ান বলেছেন, “আপনি যখন আন্তর্জাতিক পর্যায়ে শুধু একটা ফরম্যাটেই খেলেন, তখন অনেক সময় আগের মতো ছন্দ আর থাকে না। যেহেতু বেশি ম্যাচ থাকে না, তাই ক্রিকেটাররা ফিটনেসে অনেক বেশি ফোকাস করে। তবে রোহিত আর বিরাট, দু’জনেই অসম্ভব পরিণত। অবশ্যই এটা চ্যালেঞ্জ। তবে ওরা জানে চ্যালেঞ্জকে কীভাবে সুযোগে পরিণত করতে হয়। ফিটনেসের ব্যাপারে বিরাটকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। রোহিতও ফিটনেস নিয়ে মারাত্মক খাটাখাটনি করেছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সামনের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ। যেহেতু রো-কো বর্তমানে একটা ফরম্যাট খেলছেন, তাই অনেকেই দু’জনের কাপ-প্রস্তুতি নিয়ে চর্চা করছেন। শিখরের কথায়, “সামনের বছর বিশ্বকাপ রয়েছে। তার আগে অনেক সময় রয়েছে। দুজনই পর্যাপ্ত ওয়ানডে ম্যাচ পাবে। আমি একটা সময় শুধু ওয়ানডে খেলতাম। তখন পরপর দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। যার ফলে খুব বেশি ওয়ানডে ম্যাচ পাইনি। কিন্তু বিরাট আর রোহিতের কোনও সমস্যা হবে না। ওরা প্রচণ্ড অভিজ্ঞ। জানে কী করতে হবে।”

Advertisement

একইসঙ্গে বৈভব সূর্যবংশী নিয়ে কথা বলছেন শিখর। ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশনের নাম এখন বৈভব। আইপিএলে যেরকম দুর্ধর্ষ ফর্মে রয়েছেন, তাতে তাঁকে এখনই ভারতীয় টিমে নিয়ে আসার দাবি আরও জোরালো হচ্ছে। শিখর বলেন, “বৈভব যদি সিনিয়র পর্যায়ে ভালো পারফর্ম করে, তাহলে ওর বয়স দেখা উচিত নয়। হ্যাঁ, এটা ঠিক যে এখনও বৈভব একটু ছোট, তবে বুমরাহ-অর্শদীপদের যেভাবে ছয় মারছে, সেটা সত্যিই দুর্ধর্ষ। অনেক বড় ক্রিকেটাররাও বৈভবের বয়সে এরকম পারফর্ম করতে পারেনি। অবশ্যই ওর সময় আসবে। সুযোগ পাবে।”

একইসঙ্গে শিখর এটাও জানিয়ে দিয়েছেন, ভারতীয় টিমের যা টপ অর্ডার, সেটা বদল করা খুব কঠিন। তাঁর কথায়, ‘টপ অর্ডার যথেষ্ট ভালো পারফর্ম করছে। হঠাৎ করে আপনি কীভাবে তা বদলাবেন। রোহিত আর বিরাট, দু’জনেই এক দশকের উপর ধরে ভারতীয় টিমের হয়ে পারফর্ম করে আসছে। ওদের পরিবর্ত কাউকে নিয়ে আসা সহজ নয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.