Suryakumar Yadav

বিশ্বকাপ জিতিয়েও ‘রাজত্ব’ যাচ্ছে সূর্যর! শ্রেয়সকে ভারতের নতুন টি-২০ অধিনায়ক বেছে নিল বোর্ড?

সূর্যর ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ডকর্তারা। ব্যাট হাতে একেবারেই ভালো খেলছেন না ভারতের টি-২০ অধিনায়ক। জুন-জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে সিরিজ টিম ইন্ডিয়া খেলতে যাবে। সেখানে দলে ফিরেই নেতৃত্বের দৌড়ে প্রধান মুখ হতে পারেন শ্রেয়স।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৬:৪৪

options
link
বিশ্বকাপ জিতিয়েও ‘রাজত্ব’ যাচ্ছে সূর্যর! শ্রেয়সকে ভারতের নতুন টি-২০ অধিনায়ক বেছে নিল বোর্ড?
সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। ফাইল ছবি

টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। তা সত্ত্বেও ‘চাকরি’ যাচ্ছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। তাহলে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন কে? নির্বাচকদের মাথায় মূলত একটাই নাম ঘুরছে। তিনি হলেন শ্রেয়স আইয়ার। অসাধারণ ফর্মে আছেন, তাঁর নেতৃত্বে আইপিএলে পাঞ্জাব কিংস ঝড়ের গতিতে ছুটছে। ভারতের টি-টোয়েন্টি দলে আমূল বদল আনতে চলেছে বিসিসিআই। সেখানে দলে ফিরেই নেতৃত্বের দৌড়ে প্রধান মুখ হতে পারেন শ্রেয়স।

Advertisement

বিসিসিআই সূত্রের খবর, সূর্যর ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ডকর্তারা। ব্যাট হাতে একেবারেই ভালো খেলছেন না ভারতের টি-২০ অধিনায়ক। দু’চার ম্যাচ নয়, গত প্রায় ১ বছর ধরেই রানের খরা ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে। টি-২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থ টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমনকী আইপিএলেও তাঁর ব্যাট কথা বলেনি। বোর্ড সূত্রের খবর, সূর্যর নেতৃত্ব নিয়ে বোর্ড অখুশি নয়। যাবতীয় সমস্যা তাঁর ব্যাটিং নিয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেক্ষেত্রে শ্রেয়সকে দলে ফেরানোর সম্ভাবনা প্রবল। অজিত আগরকরের নির্বাচক কমিটি পাঞ্জাব কিংসে শ্রেয়স যেরকম নেতৃত্ব দিচ্ছেন, তাতে খুশি। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংস। করেছেন ৩৩৩ রান। তার মধ্যে চারটে হাফ সেঞ্চুরি। সেখানে সূর্যর রান ১৯৫। হাফসেঞ্চুরি একটি। সব মিলিয়ে সূর্যকে নিয়ে ‘ধৈর্য হারাচ্ছে’ বোর্ড। জুন-জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে সিরিজ টিম ইন্ডিয়া খেলতে যাবে। সেখানে অধিনায়ক হিসেবে তো বটেই, ব্যাটার হিসেবেও দলে না থাকতে পারেন সূর্য। ওই সিরিজে একাধিক নতুন মুখকে সুযোগ দিতে পারেন নির্বাচকরা। এমনকী ১৫ বছরের বিস্ময় প্রতিভাও ডাক পেতে পারেন।

Advertisement

সূর্য কেরিয়ারে ১১৩ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। ইদানিং টি-২০ ছাড়া কোনও ফরম্যাটেই তিনি নিয়মিত নন। সূর্যের বয়স এখন ৩৫। আগামী অলিম্পিক এবং টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সূর্যর বদলে নতুন নেতা তৈরি করতে চায় বোর্ড। সেক্ষেত্রে শ্রেয়সই দৌড়ে সবচেয়ে এগিয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.