৭৭ বছরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সব প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হচ্ছে। পিছিয়ে নেই ক্রীড়াক্ষেত্রও। ভারতের বিভিন্ন ক্রীড়াবিদ মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। মোদি নিজেও যথেষ্ট ক্রীড়ানুরাগী। কিন্তু জানেন কি, তিনি নিজেও একসময় ক্রিকেট খেলতেন? এমনকী নিজের ক্রিকেট দলও ছিল মোদির? জন্মদিনে ফাঁস সেই খবরই।
আরও পড়ুন:
নরেন্দ্র মোদিকে নিয়ে তিনটি বই লিখেছেন অরবিন্দ চতুর্বেদী। যেখানে তাঁর জীবনের বিভিন্ন কাহিনি তুলে ধরেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অরবিন্দ মোদির ছোটবেলার অনেক গল্প জানিয়েছেন। সেরকমই একটি গল্প হল, মোদির ক্রিকেট খেলা। অরবিন্দ জানিয়েছেন, “মোদি একসময় খুব ক্রিকেট খেলতেন। স্কুলে পড়ার সময় ওঁর একটা নিজস্ব ক্রিকেট দল ছিল।” কীরকম খেলোয়াড় ছিলেন? অরবিন্দ জানান, “উনি খুব ভালো ক্রিকেটার ছিলেন। আর একটা বিষয় ছিল খুব আকর্ষণীয়। মোদি তখন থেকেই বিশ্বাস করতেন খেলাধুলো মানুষকে একত্রিত করতে পারে।” শুধু খেলাধুলো নয়, সিনেমার প্রতিও আগ্রহ ছিল মোদির। দেব আনন্দ অভিনীত ‘গাইড’ সিনেমার খুব ভক্ত ছিলেন।
খেলাধুলোর প্রতি মোদির ভালোবাসা বহুচর্চিত। ২০২৩-র বিশ্বকাপ ফাইনাল দেখতে গুজরাটে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে গিয়েছিলেন। সেই ম্যাচ হারের পর দলের মনোবল ফেরাতে ড্রেসিংরুমে যান। এছাড়া ২০২৪-র বিশ্বজয়ী দল, ২০২৫-এ ওয়ানডে বিশ্বকাপ জয়ী মহিলা দল কিংবা অলিম্পিক-কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদি। সিকিমে গিয়ে ফুটবল খেলেছিলেন।
তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। যিনি আবার একসময় বিজেপির সাংসদ ছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য কামনা করি। এভাবেই ভারতকে সাফল্যের পথে এগিয়ে যান।’ মোদিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে মোহনবাগান। এছাড়া প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়নারাও শুভেচ্ছা জানিয়েছেন।
Wishing health and happiness for our Hon’ble PM Shri Narendra Modi Ji. May you continue to lead India towards a glorious future. @narendramodi
— Gautam Gambhir (@GautamGambhir) September 17, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার