সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে ভারতীয় দল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ১৮ আগস্ট থেকে হবে ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন কে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, হার্দিক পাণ্ডিয়ার কথা শোনা গেলেও, এখন শোনা যাচ্ছে, আয়ারল্যান্ড সিরিজে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও শুভমান গিলকে বিশ্রাম দিতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। কারণ আয়ারল্যান্ড সিরিজের পরেই রয়েছে এশিয়া কাপ। তার পরে বিশ্বকাপ। এই দুয়ের কথা মাথায় রেখেই পাণ্ডিয়াকে বিশ্রামের কথা ভাবা হচ্ছে বলে খবর। আর পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়া হলে জাতীয় দলকে নেতৃত্বে দিতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav )।
[আরও পড়ুন: ৭৬ সেঞ্চুরির মালিক কোহলি, কী বললেন শচীন?]
বিসিসিআই-এর একটি সূত্র পিটিআই-কে জানিয়েছে, ”এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টির পরে পাণ্ডিয়া কেমন থাকে, তার উপরেই নির্ভর করছে অনেক কিছু। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ধকল রয়েছে। তার উপরে সামনে রয়েছে বিশ্বকাপ। আর বিশ্বকাপে রোহিতের ডেপুটি কিন্তু পাণ্ডিয়াই।” এশিয়া কাপের আগে দেখে নেওয়া হবে জশপ্রীত বুমরাহকে। সেই কারণে আয়ারল্যান্ড সফরে পাঠানো হবে এই পেসারকে।
[আরও পড়ুন: কোহলিকে জড়িয়ে ধরে কাঁদলেন ক্যারিবিয়ান উইকেট কিপারের মা, পোর্ট অফ স্পেনে আবেগপ্রবণ ছবি]
সর্বশেষ খবর
-
জাতীয় শিবিরে যোগ মেহতাব-অনিরুদ্ধের, মহামেডান ম্যাচের পর যাবেন আরও ২ মোহনবাগান তারকা
-
লাগাতার জামিনের শর্ত লঙ্ঘন, ফের কি জেলবন্দি হবেন পার্থ চট্টোপাধ্যায়?
-
শিবের তাণ্ডব, বারাণসীর পুরোহিতদের মন্ত্রোচ্চারণে অষ্টমীর অঞ্জলি, ‘যিশু পাড়া’ পার্ক স্ট্রিট এবার পুজোময়
-
শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতাকে সভার অনুমতি হাই কোর্টের, মানতে হবে কোন কোন শর্ত?
-
সারমেয়র উপদ্রবে অতিষ্ঠ! সরকারি আধিকারিকের টেবিলে কুকুরছানা ছেড়ে ‘উচিত শিক্ষা’ যুব সেনা নেতার