টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবোয়ে

টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার। অন্যতম ফেভারিট হিসাবে মেগা টুর্নামেন্টে খেলতে এসেছিলেন মিচেল মার্শরা। কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই স্বপ্নভঙ্গ অজিদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৮:০৯

options
link
বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবোয়ে

টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার। অন্যতম ফেভারিট হিসাবে মেগা টুর্নামেন্টে খেলতে এসেছিলেন মিচেল মার্শরা। তারপর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ কণ্টকিত হয়ে ওঠে অজিদের। আদৌ তারা সুপার এইটে উঠতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত নির্ভর করছিল আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচের উপর। কিন্তু মঙ্গলবারের সেই ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ফলে এক ম্যাচ বাকি থাকতে এবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেল অজিদের।

Advertisement

টুর্নামেন্টের শুরুর আগে থেকেই সময়টা ভালো যাচ্ছিল না টিম অস্ট্রেলিয়ার। চোটে জর্জরিত হয়ে একাধিক তারকাকে খুইয়ে তারা খেলতে এসেছিল বিশ্বকাপে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের ম্যাচেই অঘটন। দুর্বল টিম হলেও অজি ব্রিগেড যে জিম্বাবোয়ের কাছে পরাস্ত হবে সেটা অনেকেই ভাবতে পারেননি। তবে শেষ পর্যন্ত ২৩ রানে জিম্বাবোয়ের কাছে হার মানে অজিরা। বিশ্বকাপ স্বপ্নটা এখানেই ধাক্কা খায় মিচেল মার্শদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার শ্রীলঙ্কা ম্যাচটা জেতা খুব প্রয়োজন ছিল অজিদের। কিন্তু চলতি বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে লঙ্কা বাহিনী। সেই দাপটের সামনে মিইয়ে যায় অজিরা। আট উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। তখনই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়। টিমটিম করে একটাই আশা বেঁচে ছিল স্টিভ স্মিথদের-আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচ। এই ম্যাচে আইরিশরা জিতলে লাভ হত অস্ট্রেলিয়ার। শেষ ম্যাচে ওমানকে হারালে মিলত সুপার এইটের টিকিট।

Advertisement

কিন্তু অজিদের শেষ আশাও বৃষ্টিতে ভেসে গেল। পয়েন্ট ভাগ করে নিল দুই দল। এখন জিম্বাবোয়ের সংগ্রহ তিন ম্যাচে পাঁচ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও অজিরা চার পয়েন্টের বেশি পাবে না। ফলে ক্যাঙ্গারু বাহিনীর বিদায় নিশ্চিত। এই ফলাফলের পরে সুপার এইটে ভারতের প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেল।

সুপার এইটে ভারতের প্রতিপক্ষ

  • ২২ ফেব্রুয়ারি বনাম দক্ষিণ আফ্রিকা, আহমেদাবাদ, সন্ধে ৭টা
  • ২৬ ফেব্রুয়ারি বনাম জিম্বাবোয়ে, চেন্নাই, সন্ধে ৭টা
  • ১ মার্চ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, সন্ধে ৭টা
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.