টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

সেমিফাইনালের পর গম্ভীর-জয় শাহর জোর বচসা! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা

ভাইরাল ভিডিওয় কী দেখা গিয়েছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ২০:৫৭

options
link
সেমিফাইনালের পর গম্ভীর-জয় শাহর জোর বচসা! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা
গৌতম গম্ভীর এবং জয় শাহ। ফাইল ছবি।

রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর কি ‘বেসুরো’ দেখা গিয়েছিল জয় শাহকে? এমন প্রশ্ন ওঠার নেপথ্যে অবশ্য কারণ রয়েছে। গৌতম গম্ভীরকে রেগেমেগে কিছু বলতে দেখা যায় আইসিসি চেয়ারম্যানকে। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হতে সোশাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিওয় দেখা যায়, ম্যাচের পর ডাগআউটের সামনে চলে যান জয় শাহ। সেখানে ছিলেন টিম ইন্ডিয়ার ‘হেডস্যর’ গৌতম গম্ভীর। তাঁদের পাশে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। এই সময় জয় শাহকে লক্ষ্য করে কিছু একটা বলেন গম্ভীর। পরক্ষণেই হাত নাড়িয়ে গম্ভীরকে কিছু একটা বারণ করেন আইসিসি চেয়ারম্যান।

Advertisement

এর পরেই জল্পনা তৈরি হয়। কৌতূহলী নেটিজেনদের প্রশ্ন, গম্ভীরের কোন কথা মেনে নিতে পারেননি জয় শাহ? অনেকেই লিখেন, ‘জয় শাহর কাছে ফাইনালের ভেন্যু বদলের আর্জি জানিয়েছিলেন গম্ভীর।’ আসলে আহমেদাবাদের বাইশ গজ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো রকম ভুগিয়েছে গম্ভীরের দলকে। দক্ষিণ আফ্রিকা প্রাথমিক বিপর্যয় সামলে সামলে নিয়েছিল। ভারত পারেনি। তলিয়ে গিয়েছে আরও অতলে। ৭৬ রানে হেরে যায় ভারত।

Advertisement

এই আহমেদাবাদেই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মার ভারতের। রবিবার সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল-যুদ্ধে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। জিতলে টানা দ্বিতীয়বার ফাইনাল জিতে নজির গড়বে ভারত। তাছাড়াও দেশের মাটিতেও বিশ্বকাপ জেতা প্রথম দল হিসাবে রেকর্ড বুকে নাম তুলবেন সূর্যকুমাররা। তবে তার আগে জয় শাহর সঙ্গে গম্ভীরের কী কথা হল, তা নিয়ে চর্চায় নেটভুবন। তবে আপাতত দু’জনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.