টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

পাত্তা না পাওয়ার হতাশা থেকেই ভারত ম্যাচ বয়কট পিসিবির! বিস্ফোরক আইসিসির প্রাক্তন পাক কর্তা

ক্রিকেটে অহেতুক রাজনীতি ঢোকানো উচিত নয়, মনে করছেন প্রাক্তন পিসিবি কর্তা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২০:১৭

options
link
পাত্তা না পাওয়ার হতাশা থেকেই ভারত ম্যাচ বয়কট পিসিবির! বিস্ফোরক আইসিসির প্রাক্তন পাক কর্তা
বিশ্বকাপে ভারত ম্যাচ না খেলা নিয়ে পিসিবিতে অন্তর্দ্বন্দ্ব। ফাইল ছবি।

পাকিস্তানের অহেতুক জেদে ভেস্তে যেতে বসেছে বিশ্বকাপের (T20 World Cup) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ আদৌ হবে কিনা, সেটা নিয়ে সংশয় এখনও কাটেনি। এই পরিস্থিতির জন্য প্রাক্তন আইসিসি প্রধান এহসান মানি বিঁধছেন ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশকে। ভারতকে তোপ দাগলেও তাঁর নিশানায় মূলত নিজের দেশের ক্রিকেট বোর্ড। ঘুরিয়ে এহসান মানি বললেন, যে ভাষায় পাক বোর্ড কথা বলছে সেটা হুমকির সুর। হুমকির সুরে আলোচনা করা যায় না।

Advertisement

এতদিন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত ম্যাচ না খেলার ব্যাপারে অনড় ছিল। কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের বেহাল দশা দেখার পর সম্ভবত তাঁরা সেই অবস্থান খানিক বদলেছে। শোনা যাচ্ছে, ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় কোনও আপত্তি নেই তাঁদের। অর্থাৎ দর কষাকষির রাস্তাটা খুলে দিতে চাইছে পাক ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আইসিসি চাইছে কোনওভাবে ওই ম্যাচ হোক। সেটার জন্য পিসিবির বক্তব্য শুনতে তাঁদের আপত্তি নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ নিয়ে এহসান মানির বক্তব্য, “আমি যদি আইসিসি প্রধান হতাম আমিও চাইতাম যেভাবেই হোক ম্যাচটা হোক। কেউই একটা সদস্য দেশকে টুর্নামেন্ট এভাবে ছুঁড়ে ফেলে দিতে চায় না।” এরপর সরাসরি পিসিবিকে নিশানা করে মানি বলছেন, “পিসিবি আগে থেকেই একটা অবস্থান নিয়ে নিয়েছে। আমার মনে হয় সেটা করা উচিত হয়নি। সেটার আগে বরং তাঁদের আলোচনা করা উচিত ছিল। আমার মনে হয়, সবারই আগে কথা বলা উচিত। হুমকি দেওয়া উচিত নয়। তবে চেষ্টাটা দুই শিবির থেকেই আসতে পারত।”

Advertisement

মানি বলছেন, “পিসিবি আগে থেকেই একটা অবস্থান নিয়ে নিয়েছে। আমার মনে হয় সেটা করা উচিত হয়নি। সেটার আগে বরং তাঁদের আলোচনা করা উচিত ছিল। আমার মনে হয়, সবারই আগে কথা বলা উচিত। হুমকি দেওয়া উচিত নয়। তবে চেষ্টাটা দুই শিবির থেকেই আসতে পারত।”

এখানেই শেষ নয়, বাংলাদেশকে নিয়ে যে সম্মিলিত সিদ্ধান্ত আইসিসির বোর্ড নিয়েছে, সেটাও পিসিবির মেনে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন এহসান মানি। তিনি বলছেন, “আইসিসির বোর্ডের সিদ্ধান্ত সবার মানা উচিত। আইসিসি সব দেশের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। তবে পিসিবি মনে হয়েছে এতে রাজনীতি আছে। তাহলে সেটা সরাসরি আইসিসির বোর্ডেই বলা উচিত ছিল। সরাসরি জয় শাহর সঙ্গে কথা বলা উচিত ছিল মহসিন নকভির। আমার মনে হয়, পিসিবি যে অবস্থান নিয়েছে সেটা আইসিসির বোর্ড সদস্যদের দ্বারা উপেক্ষিত হওয়ার প্রতিক্রিয়া মাত্র।” মনি মনে করেন, কোনওভাবেই ক্রিকেটে রাজনীতি ঢোকা উচিত নয়। এতে সবাই জিতে গেলেও হেরে যাবে খেলাটাই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.