টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup Final

বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে জিতবে কোন দল? সুপার ওভারও টাই হলে কীভাবে হবে চ্যাম্পিয়ন নির্ধারণ

রবিবার ধুন্ধুমার মোকাবিলার অপেক্ষা। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। রিজার্ভ ডে থাকছে ঠিকই, তবে সূর্যকুমার যাদবরা চাইবেন রবিবার তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৪:২৮

options
link
বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে জিতবে কোন দল? সুপার ওভারও টাই হলে কীভাবে হবে চ্যাম্পিয়ন নির্ধারণ
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ফাইল ছবি

রবিবার ধুন্ধুমার মোকাবিলার অপেক্ষা। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কোন দল? রিজার্ভ ডে থাকছে ঠিকই, তবে সূর্যকুমার যাদবরা চাইবেন রবিবার তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতে। চাইবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার টানা দু’বার চ্যাম্পিয়ন হতে।

Advertisement

রুদ্ধশ্বাস সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা কখনও ভারতের কাছে হারেনি। ফলে আরও একটা রোমাঞ্চকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু যদি বৃষ্টি হয়? আইসিসি’র নিয়ম বলছে, বৃষ্টি হলেও চেষ্টা করা হবে ওইদিনই ম্যাচ শেষ করতে। তাতে ওভার কমিয়ে দেওয়া হবে। বাড়িয়ে দেওয়া হবে সময়।

Advertisement

তাতেও ওইদিন ম্যাচ শেষ না করা গেলে ‘রিজার্ভ ডে’ আছে। যদি প্রথম দিনে কিছুটা খেলা হওয়ার পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়, তাহলে ‘রিজার্ভ ডে’তে ঠিক সেখান থেকে ম্যাচ শুরু হবে। কিন্তু যদি বৃষ্টিতে দ্বিতীয় দিনও ম্যাচ শেষ না করা যায়, তাহলে দু’দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে আহমেদাবাদে রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

Advertisement

আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি ম্যাচ টাই হয়, তাহলে কী হবে? সেক্ষেত্রে সুপার ওভারে ম্যাচ গড়াবে। কিন্তু যদি সেখানেও ম্যাচ টাই হয়, তখন কী হবে? তখন কি ২০১৯-র ওয়ানডে বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন নির্ধারিত হবে? ওই ম্যাচে বাউন্ডারির নিরিখে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। না। এখন সেই নিয়ম নেই। সুপার ওভারও টাই হলে আবার সুপার ওভার হবে। যতক্ষণ না চ্যাম্পিয়ন জানা যাচ্ছে, ততক্ষণ সুপার ওভার হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.