Mohammad Amir

ভারত সেমিফাইনালে উঠতেই ট্রোলড আমির, ‘জ্যোতিষী’ পাক ক্রিকেটারকে খুঁজছেন নেটিজেনরা

ভারত সেমিফাইনালে উঠতেই মহম্মদ আমিরের দিকে ধেয়ে আসছে প্রবল কটাক্ষ। প্রশ্ন হল, কেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে ট্রোলড হতে হচ্ছে? কারণ জানলে আপনারও হাসি পাবে। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১২:৫০

options
link
ভারত সেমিফাইনালে উঠতেই ট্রোলড আমির, ‘জ্যোতিষী’ পাক ক্রিকেটারকে খুঁজছেন নেটিজেনরা
ভারতকে নিয়ে নয়া ভবিষ্যদ্বাণী আমিরের। ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবার সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। এর পরেই সোশাল মিডিয়ায় ‘জ্যোতিষী’ মহম্মদ আমিরকে (Mohammad Amir) খুঁজছেন নেটিজেনরা। তাঁর দিকে ধেয়ে আসছে প্রবল কটাক্ষ। প্রশ্ন হল, কেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে ট্রোলড হতে হচ্ছে? কারণ জানলে আপনারও হাসি পাবে। 

Advertisement

ঘটনাটা ঠিক কী? উত্তর খুঁজতে কিছুদিন পিছনে যেতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ জিতে সেমির অঙ্ক জটিল করে ফেলেছিল টিম ইন্ডিয়া। এরপর ‘হার না মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞেস করা হয়, সেমিফাইনালে কাদের দেখছেন? তখনও খাতায়কলমে টিকে পাকিস্তান। কোনওরকম রাখঢাক না করেই আমির বলে দেন, “পাকিস্তান উঠবে। কিন্তু ভারত পারবে না।” প্রাক্তন পেসারের মুখে এমন উত্তর শুনে তাজ্জব হয়ে যান খাস উপস্থাপকও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখানেই শেষ নয়। পাকিস্তান ছিটকে যাওয়ার পরেও রবিবার তাঁকে বলতে শোনা যায়, ইডেনের মরণবাঁচন ম্যাচে ভারতকে অবলীলায় হারাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শকুনের অভিশাপে কি গরু মরে? ক্রিকেটের নন্দনকাননে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। এর পরেই কটাক্ষ ধেয়ে আসে প্রাক্তন পেসারের দিকে। ‘আমিরের কথা শুনে হাসি পাচ্ছে। সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ফলে তার ‘ভবিষ্যদ্বাণী’ মেলেনি। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। তাই আগামী ৫ তারিখ সেমিফাইনালে নামবে ভারত। ১০০ শতাংশ নিশ্চিত, ওয়াংখেড়েতে অভিষেক শর্মাও আমিরকে ভুল প্রমাণিত করবে।’ উল্লেখ্য, ভারতীয় ওপেনারকে ‘স্লগার’ বলেছিলেন পাক ক্রিকেটার।

আরেক নেটিজেনের কটাক্ষ-বাণ, ‘এই কারণেই মানুষ এদের জোকার বলে।’ অন্য ইউজারের কথায়, ‘আমির বলছিলেন ভারত সেমিফাইনালে উঠবে না। কিন্তু সঞ্জু স্যামসনের পরিকল্পনাই আলাদা ছিল।’ অনেকেই বলছেন, ‘ভণ্ড জ্যোতিষীর মতো ভবিষ্যদ্বাণী করা ছেড়ে নিজের দলের দিকে তাকান।’ এভাবেই ইডেনে জয়ের পর আমিরকে তাঁর এই পূর্বাভাস মনে করিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। উল্লেখ্য, ষষ্ঠবার সেমিফাইনালে পৌঁছেছে ভারত। যা একটা রেকর্ড। ইংল্যান্ড এবং পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ছ’বার সেমিফাইনালে পৌঁছেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন