টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। কিন্তু সলমন আলি আঘাদের সঙ্গে তুমুল বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটারদের। বুধবার ম্যাচ জেতার পরে পাক তারকা শাদাব খান প্রাক্তনীদের খোঁচা দিয়ে বলেন, প্রাক্তন ক্রিকেটাররা কখনই ভারতকে হারাতে পারেননি। তার পালটা দিয়ে পাক প্রাক্তনী বাসিত আলিদের তোপ, একটা সময় পাকিস্তানকে দেখে ভয় পেত ভারত।
আরও পড়ুন:
বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। তারপর থেকেই শাহিদ আফ্রিদির মতো প্রাক্তনীরা স্পষ্ট জানিয়ে দেন, পরের ম্যাচ থেকেই শাহিন আফ্রিদি, বাবর আজম, শাদাব খানদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া উচিত। বুধবার নামিবিয়ার বিরুদ্ধে খেলানো হয়নি শাহিনকে। বাবর ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু ব্যাটে-বলে ভালো পারফর্ম করেন অলরাউন্ডার শাদাব। তাঁর পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।
ম্যাচ জেতানোর পরেই প্রাক্তনীদের তোপ দাগেন শাদাব। নাম না করে আফ্রিদিদের বিঁধে তিনি বলেন, বিশ্বকাপে তো পাকিস্তান কখনই ভারতকে হারাতে পারেনি। পাক অলরাউন্ডারের তোপ, “প্রাক্তনীরা পাক ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তাঁরা কিংবদন্তি। কিন্তু দিনের শেষে এটাই সত্যি কথা যে বিশ্বকাপে তাঁরা ভারতকে হারাতে পারেননি। ২০২১ বিশ্বকাপে আমরাই ভারতকে হারিয়েছি।” উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে মোট ৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাক। তারমধ্যে আটবার জিতেছে ভারত।
শাদাবের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন বাসিত আলি, মহম্মদ আমিররা। প্রাক্তন ক্রিকেটারেদের তোপ, একটা সময়ে পাকিস্তানকে দেখে ভয় পেত ভারতীয় দল। কিন্তু এখন পাকিস্তানকে ধর্তব্যের মধ্যেই আনে না মেন ইন ব্লু। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতা বা উইকেট তোলা-কোনও কিছুতেই উচ্ছ্বাস দেখায় না ভারত। বাসিতের তোপ, প্রাক্তন ক্রিকেটারদের দিকে এভাবে আঙুল তোলা মোটেই মানায় না শাদাবদের। এমনকি পাক অলরাউন্ডারকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি বাসিত। সবমিলিয়ে প্রাক্তন বনাম বর্তমানের দ্বন্দ্বে বিদ্ধ পাক ক্রিকেট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা