টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

নিউজিল্যান্ডের হারে এখনও বেঁচে আশা! সেমির টিকিট পেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কী অঙ্ক পাকিস্তানের?

শনিবার শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলে চলবে না। রীতিমতো জটিল অঙ্ক কষে জিততে হবে সলমন আলি আঘাদের। তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:২৬

options
link
নিউজিল্যান্ডের হারে এখনও বেঁচে আশা! সেমির টিকিট পেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কী অঙ্ক পাকিস্তানের?
সেমিফাইনালের জটিল অঙ্ক পাকিস্তানের সামনে। ফাইল ছবি।

এখনও বেঁচে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। সুপার এইটের গ্রুপ ২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে নিজেদের রাস্তা জটিল করেছে নিউজিল্যান্ড। তার সঙ্গে বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন। তবে শনিবার শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলে চলবে না। রীতিমতো জটিল অঙ্ক কষে জিততে হবে সলমন আলি আঘাদের। তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও।

Advertisement

শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচের আগে মিচেল স্যান্টনারদের কাছে সহজ অঙ্ক ছিল। হ্যারি ব্রুকদের হারাও আর সেমিফাইনালের টিকিট পকেটে পুরে নাও। কিন্তু সেটা না হওয়ায় পাকিস্তানের সম্ভাবনা বেঁচে রয়েছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। নেট রান রেট +১.৩৯০। পাকিস্তানের পয়েন্ট ২ ম্যাচে ১। নেট রান রেট -.৪৬১।

Advertisement

অর্থাৎ গ্রুপে সবার শেষে থাকা শ্রীলঙ্কাকে হারালে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। তখন আসবে নেট রান রেটের অঙ্ক।

Advertisement
  • অঙ্ক ১- যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত ৬৫ রানের ব্যবধানে।
  • অঙ্ক ২- যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে, তাহলে ১৩ ওভারের মধ্যে পাকিস্তানকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলতে হবে।
  • অঙ্ক ৩- যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়? তাহলে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাবে পাকিস্তান। ৩ ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ২। সেখানে নিউজিল্যান্ড এমনিতেই ৩ পয়েন্টে। অর্থাৎ পাকিস্তান ছিটকে যাবে।

তবে পাকিস্তানের জন্য ‘সুখবর’ হল পাল্লকেলেতে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে দু’টোতে জিতেছে তারা। তার মধ্যে নামিবিয়ার বিরুদ্ধে ৯৭ রানে। সেখানে শ্রীলঙ্কা যে তিনটি ম্যাচ হেরেছে, সব কটাই বড় ব্যবধানে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.