টি-২০ বিশ্বকাপ ২০২৬
India Vs South Africa

ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার সূর্যর, প্রোটিয়াদের কাছে হেরেও কীভাবে সেমিতে যেতে পারে ভারত?

কোন কোন জায়গা উন্নতি করতে হবে সেটাও ঠিক করে নিয়েছেন সূর্য। সেগুলো যত তাড়াতাড়ি শুধরে মাঠে নামতে হবে। কারণ প্রোটিয়াদের কাছে হারলেও সেমির আশা এখনই শেষ হচ্ছে না টিম ইন্ডিয়ার। তবে অঙ্ক জটিল হল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৪৬

options
link
ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার সূর্যর, প্রোটিয়াদের কাছে হেরেও কীভাবে সেমিতে যেতে পারে ভারত?
ফাইল ছবি।

ভুল হয়েছে। মেনে নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ৭৬ রানে দক্ষিণ আফ্রিকার (India Vs South Africa) কাছে হারতে হল, তা বুঝতে পেরেছেন সূর্য। এরপর সেগুলো যত তাড়াতাড়ি শুধরে মাঠে নামতে হবে। কারণ প্রোটিয়াদের কাছে হারলেও সেমির আশা এখনই শেষ হচ্ছে না টিম ইন্ডিয়ার। তবে অঙ্ক জটিল হল।

Advertisement

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এ তো শুধু হার নয়, তারকাখচিত টিমের জন্য রীতিমতো লজ্জাজনক। জশপ্রীত বুমরাহ যথারীতি ম্যাজিক দেখালেন। ভালো বোলিং করলেন অর্শদীপ সিংও। কিন্তু বরুণ-শিবম-হার্দিকরা চরম ব্যর্থ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ভারতের ব্যাটিং। দুই ওপেনার ব্যর্থ। ভারতীয় ব্যাটারদের যেন ধৈর্য্যের অভাব। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেটা সূর্যও স্বীকার করলেন। পাওয়ার প্লে’তেই ভারত তিন উইকেট হারায়। সেখানেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায়। সূর্য বললেন, “পাওয়ার প্লে-তে ম্যাচ জেতা যায় না, তবে ম্যাচ হারা যায়। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। পাওয়ার প্লে-তে আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। পরেও জুটি তৈরি হয়নি। আমাদের বোলিং ভাল হয়েছে ঠিকই, ব্যাটিং ভাল হয়নি। সেই কারণেই হারতে হয়েছে। এই হার থেকে শিক্ষা নেব।” এবার করণীয়? সূর্য বললেন, “এখনও দুটো ম্যাচ বাকি। সেখানে ভালো খেলতেই হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন ক্ষেত্রেই উন্নতির দরকার আছে। আশা করছি, সেটা করতে পারব।”

Advertisement

তবে শুধু আশা করলে হবে না। করে দেখাতে হবে। পরের দু’টো ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে চমকে দিয়েছে জিম্বাবোয়ে। অন্যদিকে ক্যারিবিয়ানরা বিশ্বজয়ের ‘ডার্ক হর্স’। ভারতকে দুই ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে। কারণ, এই ম্যাচ হেরে ভারত নেট রানরেটে (-৩.৮০০) অনেকটাই পিছিয়ে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও দুটো ম্যাচই জিততে হবে। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়েও সেমি নিশ্চিত হয়ে যাবে সূর্যদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি একটা ম্যাচ হারে এবং ভারত দু’টি ম্যাচই জেতে, তাহলে আরও একটি দলের পয়েন্ট দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.