টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

অজেয় থেকে অসহায়! অজিরা বিশ্বকাপ থেকে বিদায় নিতেই নেটদুনিয়া বলছে, ‘সবই পাপের ফল’

২০২৩ সালে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। তারপরেই সেই বাঁধভাঙা উল্লাসের ছবি। বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসে বিয়ার খাচ্ছেন মিচেল মার্শ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ২১:৩৩

options
link
অজেয় থেকে অসহায়! অজিরা বিশ্বকাপ থেকে বিদায় নিতেই নেটদুনিয়া বলছে, ‘সবই পাপের ফল’
বিশ্বকাপে পর পর হারছে অস্ট্রেলিয়া। ফাইল ছবি।

বিশ্বক্রিকেটের ত্রাস। মহাশক্তিধর। এমন কত তকমা পেয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩ সালে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল তারা। তারপরেই সেই বাঁধভাঙা উল্লাসের ছবি। বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসে বিয়ার খাচ্ছেন মিচেল মার্শ। সেই ঘটনার মাত্র বছরদুয়েক পরেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। নেটদুনিয়া বলছে, অহংকারই পতনের কারণ।

Advertisement

২০২৩ বিশ্বকাপ জয়ের পর দু’টি টি-২০ বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। কোনওটাতেই সেমিফাইনালে জায়গা হয়নি। ২০২৪ বিশ্বকাপের সুপার এইটে উঠে ভারতের কাছে হারতে হয়। চলতি বিশ্বকাপে তো গ্রুপ পর্বের বেড়াও টপকাতে পারেনি অজিরা। হারতে হয়েছে জিম্বাবোয়ের মতো আন্ডারডগের কাছেও। এক ম্যাচ বাকি থাকতেই এবারের মতো বিশ্বকাপ স্বপ্ন শেষ অজিদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেমিফাইনালে তাদের হারতে হয় ভারতের কাছে। গতবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিলেন প্যাট কামিন্সরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয়। হাতছাড়া হয় টেস্টে বিশ্বসেরার খেতাব। পুরুষদের পাশাপাশি ট্রফিখরা চলছে অজি মহিলা ব্রিগেডেরও। গতবছর বিশ্বকাপের গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছিলেন অ্যালিসা হিলিরা। কিন্তু টানটান উত্তেজক ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

Advertisement

নেটদুনিয়া বলছে, এসবই ‘পাপের ফল।’ বিশ্বকাপ ট্রফির মতো অতি সমাদৃত জিনিসের উপর পা তুলে বসা এবং সঙ্গে মদ্যপান-ক্রিকেট বিধাতা মোটেই পছন্দ করেননি। সেকারণেই একের পর এক টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রিকেটদুনিয়ার সফলতম দলকে। নেটিজেনদের কেউ বলছেন, ‘অজিদের অহংকারই ওদের পতনের মূল কারণ।’ আবার কারও মতে, ‘বিশ্বকাপ নিয়ে অতিরিক্ত ঔদ্ধত্য দেখিয়ে আজ ফল ভুগছে অস্ট্রেলিয়া।’ একটা সময়ের অজেয় ক্যাঙ্গারু ব্রিগেড আজ অসহায়ের মতো বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। সেই দেখে যারপরনাই খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

পুরুষদের পাশাপাশি ট্রফিখরা চলছে অজি মহিলা ব্রিগেডেরও। গতবছর বিশ্বকাপের গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছিলেন অ্যালিসা হিলিরা। কিন্তু টানটান উত্তেজক ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.