টি-২০ বিশ্বকাপ ২০২৬
India Semi-Final

বদলে যেতে পারে বিশ্বকাপ সেমির সূচি, ম্যাচ পাবে না ইডেন, ভারতকে খেলতে হবে বিদেশে?

সুপার এইটের সূচি নিয়ে আগেই সমালোচিত আইসিসি, এবার সেমির সূচি নিয়েও বিতর্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৩৮

options
link
বদলে যেতে পারে বিশ্বকাপ সেমির সূচি, ম্যাচ পাবে না ইডেন, ভারতকে খেলতে হবে বিদেশে?
বদলাতে পারে বিশ্বকাপের সূচি! ফাইল ছবি।

সুপার এইট শুরু হতেই চিন্তার মেঘ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কিছুটা হলেও উজ্বল হল পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। আর পাকিস্তান সেমিতে গেলে গোটা সেমিফাইনালের সূচি বদলে যাবে। সেক্ষেত্রে ভারতের সেমিফাইনাল ম্যাচ ওয়াংখেড়ে থেকে সরে যেতে পারে কলোম্বোতে। আবার ইডেনে যে সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা আছে, সেটাও সরে যাবে।

Advertisement

আসলে এ সবের নেপথ্যে রয়েছে পাকিস্তানের গোঁ। পাকিস্তান আগেই জানিয়ে দিয়েছে, ভারতে তারা খেলতে আসবে না। ফলে গ্রুপ পর্ব থেকে সুপার এইট বা সেমিফাইনাল-ফাইনাল, পাকিস্তান যতগুলি ম্যাচ খেলবে, সব ম্যাচের আয়োজন করতে হবে শ্রীলঙ্কায়। তাছাড়া আয়োজক হিসাবে শ্রীলঙ্কাও নিজেদের সব ম্যাচ দেশের মাটিতে খেলতে চেয়েছে। সেটা নিশ্চিত করতে আগে থেকেই আইসিসি ঠিক করে রেখেছে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাঁরা খেলবে কলম্বোতে। ইডেনে সেমিফাইনালও হবে পাকিস্তান না উঠলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়ে যাওয়ায় পাকিস্তান সেমিতে ওঠার সম্ভাবনা অনেকটা বেড়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাবর আজমরা সেমিতে উঠলে ইডেনে যে সেমিফাইনাল হবে না সেটা নিশ্চিত। পাকিস্তানের ম্যাচ যদি ভারতের বিরুদ্ধে পড়ে তাহলে ভারতকে খেলতে যেতে হবে কলম্বোতে। সেক্ষেত্রে অন্য সেমিফাইনাল হবে ওয়াংখেড়েতে। আর যদি ভারত-পাকিস্তান ম্যাচ নাও হয়, তাতেও পাকিস্তান ম্যাচ হবে কলম্বোতে, ভারতের ম্যাচ হবে ওয়াংখেড়েতে। সেক্ষেত্রেও ইডেনে সেমিফাইনাল ম্যাচ হচ্ছে না।

Advertisement

সুপার এইটের নিয়ম অনুযায়ী এক গ্রুপের প্রথম দলের সঙ্গে অন্য গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে। সেক্ষেত্রে ভারত নিজেদের গ্রুপে প্রথম এবং পাকিস্তান নিজেদের গ্রুপে দ্বিতীয় হলে সেমিতে ভারত-পাক ম্যাচ হতে পারে। আবার পাকিস্তান প্রথম এবং ভারত দ্বিতীয় হলেও শেষ চারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। সেক্ষেত্রে ওই ম্যাচ হবে কলম্বোতে। অন্য সেমিফাইনাল হবে ওয়াংখেড়েতে। আর পাকিস্তান যদি সেমিফাইনালে না ওঠে তাহলে আইসিসির ঘোষিত সূচি মতো ভারতের সেমিফাইনাল হবে ওয়াংখেড়েতে এবং অন্য সেমিফাইনালটি হবে ইডেনে। যার অর্থ, পাকিস্তান সেমিতে উঠলে পুরো সেমিফাইনালের সূচি বদলাবে। আবার বাবররা ফাইনালে উঠলে সেটাও আহমেদাবাদ থেকে সরে যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.