বিশ্বকাপে চোট আতঙ্ক কিছুতেই ভারতের পিছু ছাড়ছে না। কেউ চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন তো কেউ নতুন করে চোট পাচ্ছেন। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগের দিন চোট থেকে সেরে ওঠা জশপ্রীত বুমরাহকে অনুশীলনে নামানো হয়। সেখানেই বিপত্তি। বুমরাহর ইয়র্কার আছড়ে পড়ে দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষানের পায়ে। যন্ত্রণায় মাঠেই শুয়ে পড়েন উইকেটকিপার-ব্যাটার।
এই বিষয়ে আরও খবর
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট সারিয়ে ফেরা বুমরাহকে খেলানো হয়নি। সম্ভবত গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই তাঁকে মাঠে নামানো হবে। বুধবার তিনি অনুশীলনে নেমেই আগুন ঝরালেন। নেটে ব্যাট করতে নেমেছিলেন ঈশান কিষান। আচমকাই বুমরাহর ইয়র্কার আছড়ে পড়ে তাঁর পায়ে। সঙ্গে সঙ্গে পড়ে যান ঈশান। বাঁ পা ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন। ফিজিওরা মাঠে ছুটে আসেন। কিছুক্ষণ শুশ্রুষার পরে অবশ্য ঈশান সুস্থ হয়ে উঠে দাঁড়ান। মিনিট পাঁচেক ব্যাটিংও করেন। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে তিনি খেলবেন বলেই আশা করা যায়।
উল্লেখ্য, বিশ্বকাপের মধ্যেই ভারতের উদ্বেগ বাড়িয়েছেন হর্ষিত রানা। চোট পেয়ে মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তারপর হাসপাতালে ভর্তি করতে হয় বিশ্বকাপে তিলকের ওপেনিং সঙ্গী অভিষেক শর্মাকে। তাঁর পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি। দিল্লিতে গিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
তবে নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে ঈশান-অভিষেককে নিয়ে উদ্বেগ তৈরি হলেও সেটা কেটে গিয়েছে। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলক বর্মা জানান, “আমরা দিল্লি পৌঁছনোর পর কিছু পরীক্ষানিরীক্ষার জন্য অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও বেশ ভালোই আছে।” বৃহস্পতিবার অভিষেককে খেলানো হবে কিনা তা নিয়ে টিম ম্যানেজমেন্ট এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে ঈশানের খেলা নিয়ে সে অর্থে কোনও সংশয় নেই।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফেল কড়ি, নাও লাইসেন্স, নিউ মার্কেটে ওড়ে হাওয়ালার টাকা! ‘শিখা’র আগুনে আলোয় ‘অন্ধকার জগৎ’
-
তারেক বরণের মহড়া বাতিল রাষ্ট্রপতি ভবনের, প্রশ্নের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর
-
অর্জুন জয়ের ৩ দিন পরেই সাফল্য, ১৫ বছর পর বিশ্ব ব্যাডমিন্টনে পদক ভারতের জলি-গোপীচাঁদের
-
কাঁথির শান্তিকুঞ্জে শিশির সাক্ষাতে জুন, কী কথা হল দু’জনের?
-
দলের সঙ্গে বিদেশ সফরে যাননি, কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শচীন-পুত্র অর্জুন



