টি-২০ বিশ্বকাপ ২০২৬
Abhishek Sharma

ফাইনালে অভিষেককে বাদ দিচ্ছে টিম ইন্ডিয়া! জল্পনার মাঝেই কপিল-শাস্ত্রীর পরামর্শ, ‘ভরসা রাখো’

অভিষেক বিশ্বকাপে এ পর্যন্ত ফর্ম, ফিটনেস এবং আত্মবিশ্বাস তিনটিই খুঁজছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটা হাফসেঞ্চুরি করেছেন বটে, কিন্তু সেটাও খুব একটা আত্মবিশ্বাসী ইনিংস ছিল না। সেমিফাইনালে মাত্র ৯ রান করেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১২:২৫

options
link
ফাইনালে অভিষেককে বাদ দিচ্ছে টিম ইন্ডিয়া! জল্পনার মাঝেই কপিল-শাস্ত্রীর পরামর্শ, ‘ভরসা রাখো’
অভিষেক শর্মাকে পরামর্শ কপিল দেব, রবি শাস্ত্রীর। ফাইল ছবি

আজ যে রাজা, কাল সে ফকির। চলতি টি-২০ বিশ্বকাপে এটাই অভিষেক শর্মার কাহিনি। মেগা টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মণি ছিলেন তিনি। কিন্তু সেই অভি-সিক্স ঝড় আর বিশ্বকাপে উঠল কই? তাহলে কি ফাইনালে বাদ দেওয়া হচ্ছে শর্মাজিকে? টিম ম্যানেজমেন্টের নিজস্ব ভাবনাচিন্তা আছে ঠিকই। তবে কপিল দেব, রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররা অভিষেকের পাশেই দাঁড়াচ্ছেন। দুই বিশ্বজয়ী ক্রিকেটারই চান অভিষেক প্রথম একাদশে থাকুন।

Advertisement

১৯৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বলছেন, “নিজের দলের উপর ভরসা রাখুন। ম্যানেজমেন্টের উচিত প্লেয়ারের উপর ভরসা রাখা। অভিষেকেরও উচিত নিজের উপর বিশ্বাস রাখা। নিজেকে বলা উচিত, ‘আমি পারব, আমি পারফর্ম করবই।’ এখনও একটা ম্যাচ তো বাকি। সেটাই ফাইনাল।” অভিষেক বিশ্বকাপে এ পর্যন্ত ফর্ম, ফিটনেস এবং আত্মবিশ্বাস তিনটিই খুঁজছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটা হাফসেঞ্চুরি করেছেন বটে, কিন্তু সেটাও খুব একটা আত্মবিশ্বাসী ইনিংস ছিল না। সেমিফাইনালে মাত্র ৯ রান করেন তিনি।

Advertisement

অন্যদিকে শাস্ত্রী বলছেন, “দলে কোনও পরিবর্তনের দরকার নেই। শুধু অভিষেককে বলো নিজের প্রতিভার উপর ভরসা রাখো। যেটা তোমার দুর্বল জায়গা, সেটার মধ্যে নিজেকে বন্দি রেখো না। নিজের শক্তির উপর আস্থা রাখো। আমরা তোমার পাশে আছি। মাঠে যাও আর খেলো। হয়তো এই ম্যাচটাই তোমার সেরা ইনিংস হতে পারে। তবে শট নির্বাচনের ক্ষেত্রে আরও বুদ্ধিমত্তা দেখাতে হবে অভিষেককে।”

Advertisement

টিম ম্যানেজমেন্টেরও সেরকমই পরিকল্পনা। অভিষেক রান না পেলেও গৌতম গম্ভীররা তাঁর পাশেই আছেন। ফাইনালের দলেও তিনি থাকবেন। পাশে পাবেন ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে। শেষ দুই ম্যাচের সেরা ক্রিকেটার বলে যান, “আমরা সব প্লেয়ারদের খেয়াল রাখি। গম্ভীর ও সূর্য অভিষেকের উপর আস্থাবান।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.