টি-২০ বিশ্বকাপ ২০২৬
KKR

ইডেনেই নয়া তুরুপের তাস পেল কেকেআর, সেমিফাইনাল দেখে ‘ডবল’ আনন্দ নাইট ভক্তদের

একপেশে ম্যাচ দেখেই আনন্দে আত্মহারা কেকেআর ভক্তকুল। আসন্ন আইপিএলের জন্য তুরুপের তাস পেয়ে গিয়েছে নাইট শিবির, এমনটাও মনে করছেন তাঁরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২২:৪১

options
link
ইডেনেই নয়া তুরুপের তাস পেল কেকেআর, সেমিফাইনাল দেখে ‘ডবল’ আনন্দ নাইট ভক্তদের
ইডেনে কেকেআর ভক্তদের ভিড়। ফাইল ছবি।

ভারতের ম্যাচ না হলেও টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে ইডেন ভরিয়ে ফেলেছিলেন ক্রিকেটপ্রেমীরা। একপেশে ম্যাচ দেখতে হল তাঁদের। তবে এই একপেশে ম্যাচ দেখেই আনন্দে আত্মহারা কেকেআর ভক্তকুল। আসন্ন আইপিএলের জন্য তুরুপের তাস পেয়ে গিয়েছে নাইট শিবির, এমনটাও মনে করছেন তাঁরা। কিন্তু কেকেআরভক্তদের এমন বাঁধনহারা খুশির কারণটা কী?

Advertisement

বুধবারের ইডেনে চার-ছক্কার ফুলঝুরি ফোটালেন যে দুই কিউয়ি ব্যাটার, তাঁদের ঘিরেই আশায় বুক বাঁধছে নাইটভক্তরা। নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট এদিন কচুকাটা করেছেন প্রোটিয়া বোলিং লাইন আপকে। মাত্র ৫৫ বলে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ ছিনিয়ে নেন দক্ষিণ আফ্রিকার থেকে। টি-২০ ক্রিকেটের ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্য কোনও দেশের ক্রিকেটার হিসাবে দ্রুততম সেঞ্চুরিও হাঁকান অ্যালেন। মাত্র ৩৩ বলে ১০০ রানের ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি এবং ৮টি ছক্কায়। ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে অন্য কারোর কথা ভাবাই যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বকাপে ঝড় তোলা এই অ্যালেনই আসন্ন আইপিএলে নামবেন কেকেআরের জার্সিতে। গত বছরের মিনি নিলামে ২ কোটির বেস প্রাইসেই অ্যালেনকে দলে নেয় নাইট শিবির। আইপিএলে ফিন অ্যালেন সেরকম পরিচিত নাম নন। কিন্তু বুধবার ইডেনে ঝড় তোলার পর তিনি জায়গা করে নিয়েছেন নাইটভক্তদের মনে। ইডেনে নেমেই আবারও ঝড় তুলছেন কিউয়ি ওপেনার, নাইটভক্তদের অনেকেই সেই দৃশ্য কল্পনা করতে শুরু করেছেন। একা অ্যালেন নন, ঝড়ের অপর নায়ক সাইফার্টও রয়েছেন কেকেআরে। তাঁকেও বেস প্রাইসেই কিনে নিয়েছিলেন শাহরুখ খানরা। বুধবারের ম্যাচের পর দুই কিউয়ি ব্যাটারকে নিয়ে উত্তেজনায় ফুটছে কেকেআর ভক্তকুল।

Advertisement

কেবল দুই কিউয়ি ব্যাটারই নন, বিশ্বকাপে আরও এক তারকার পারফরম্যান্স হাসি ফোটাবে নাইট শিবিরে। তিনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রভম্যান পাওয়েল। ভারতের বিরুদ্ধে ইডেনে নেমে মাত্র ১৯ বলে ৩৪ রান করেছিলেন তিনি। বিশ্বকাপ থেকে ক্যারিবীয়রা বিদায় নিলেও ওই ইনিংস কেকেআরকে স্বস্তি দেবে। বিশ্বকাপের শুরুর দিকে কেকেআরের চিন্তা বাড়িয়েছিল পেসারদের চোট। হর্ষিত রানা, মাথিশা পাথিরানারা বিশ্বকাপে খেলতে পারেননি। আইপিএলের শুরুতেও তাঁদের নিয়ে সংশয় রয়েছে। কিন্তু বুধবারের পর সেসব দুশ্চিন্তা উধাও। এখন অ্যালেন-সাইফার্ট জুটিতে মজে কেকেআর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.