T20 World Cup

ভারতের বিশ্বজয়ের পথে সবচেয়ে বড় বাধা কী? সূর্যদের সতর্ক করে ধোনি বললেন, ‘আমিও ভয় পেতাম…’

ভয়ংকর', ভারতীয় দলকে নিয়ে এটাই ধোনির ব্যাখ্যা। আর হবে নাই বা কেন? ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- সব দিক থেকেই গৌতম গম্ভীরের দল ছন্দে আছে। তার সঙ্গে আছে সূর্যকুমার যাদবের নেতৃত্ব। ফলে বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৫:৫৭

options
link
ভারতের বিশ্বজয়ের পথে সবচেয়ে বড় বাধা কী? সূর্যদের সতর্ক করে ধোনি বললেন, ‘আমিও ভয় পেতাম…’
ভারতীয় দলকে নিয়ে আশাবাদী মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি

মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর দীর্ঘ অপেক্ষার পর সেই সাফল্য এসেছিল গত বিশ্বকাপে রোহিত শর্মার হাত ধরে। এবার সেই ট্রফিকে ধরে রাখার পালা। ভারতকে কি পারবে ফের বিশ্বকাপ জিততে? দেশের মাটিতে সূর্যকুমারদের সামনে সবচেয়ে বড় বাধা কী? সেই নিয়ে মুখ খুললেন ধোনি।

Advertisement

‘ভয়ংকর’, ভারতীয় দলকে নিয়ে এটাই ধোনির ব্যাখ্যা। আর হবে নাই বা কেন? ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- সব দিক থেকেই গৌতম গম্ভীরের দল ছন্দে আছে। তার সঙ্গে আছে সূর্যকুমার যাদবের নেতৃত্ব। ফলে বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার ভারত। মাহি বলছেন, “ভারত বিশ্বের অন্যতম ভয়ংকর দল। ব্যাটিং বা বোলিং তো ভালো আছেই। তবে একটা দারুণ দল হওয়ার জন্য যা যা দরকার, সবই এই দলটায় আছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কোথায় বাজিমাত করে দিতে পারে মেন ইন ব্লু? ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, “দলের প্রত্যেকেই অভিজ্ঞ। এই ফরম্যাটে প্রত্যেকেই দীর্ঘদিন ধরে খেলছে। চাপের মুখেও খেলার অভিজ্ঞতা রয়েছে। এই দলে যেই খেলুক, যে জায়গায় খেলুক, তাদের প্রত্যেককেই সেই চাপ নিয়ে খেলতে হয়েছে।”

Advertisement

কিন্তু দুশ্চিন্তার জায়গাও আছে। সেটা কী? ধোনি বলছেন, “আমাকে সবচেয়ে উদ্বেগে রাখে একটাই বিষয়। সেটা হল শিশির। এই বিষয়টাকে আমি ঘৃণা করি। শিশির অনেক কিছু বদলে দিতে পারে। আমি নিজে যখন খেলতাম, তখনও এই শিশিরের সমস্যাকে ভয় পেতাম। অনেক জায়গায় টস ম্যাচের ভাগ্য বদলে দেয়। এই সব সমস্যা না থাকলে আমরা যদি ১০টা সেরা দলের বিরুদ্ধে খেলি, তাহলেও বারবার জিতব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.