টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মহাযজ্ঞের শেষ ম্যাচ ইডেনে। শেষ চারের যুদ্ধে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে ক্রিকেটের নন্দনকাননে ভিড় জমিয়েছেন বহু দর্শক। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন কিউয়ি ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আইসিসি টুর্নামেন্টে মেন ইন ব্লুকে বহুবার কাঁদিয়েছে কিউয়িরা। দুই ‘শত্রু’র মধ্যে কার জন্য গলা ফাটাবে বুধবারের ইডেন?
এই বিষয়ে আরও খবর
রবিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দ্বিতীয় ইনিংসে বেশ শিশির পড়েছিল। সেই বিষয়টি মাথায় রেখেই সেমিফাইনালে টস করতে নেমেছিলেন স্যান্টনার। টসে জিতে তিনি বলেন, “সেমিফাইনালের একটা আলাদা চাপ থাকে। তবে আমরা মাঠে নেমে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলব।” সেমিফাইনালে অভিজ্ঞ জিমি নিশামকে প্রথম একাদশে ফিরিয়েছে কিউয়ি শিবির। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে ফেরানো হয়েছে মার্কো জানসেন, কেশব মহারাজ এবং কাগিসো রাবাডাকে।
চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে। সেই ম্যাচ দাপটে জেতে প্রোটিয়ারা। ওই ম্যাচে চার উইকেট তুলে নিয়েছিলেন জানসেন। সেমির যুদ্ধে আবারও প্রথম একাদশে ফিরেছেন তিনি। অন্যদিকে, বিশ্বকাপে এডেন মার্করামের দল এখনও অপরাজিত। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতেছে তারা। সুপার এইটের প্রথম ম্যাচেই উড়িয়ে দিয়েছে ভারতকে। বাকি আরও দু’টি ম্যাচে জিতে প্রোটিয়ারা পা রেখেছে ইডেনে সেমিফাইনাল খেলতে। এই ইডেনেই গত নভেম্বরে প্রায় খাদের কিনারা থেকে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ‘পয়া’ মাঠেই এবার সেমিযুদ্ধে নামছে তারা।
নিউজিল্যান্ড অবশ্য সেমিফাইনালে উঠেছে বেশ খানিকটা ভাগ্যের জোরে। সুপার এইটের শেষ ম্যাচে হারলেও নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে ছিলেন স্যান্টনাররা। তার ফলেই ইডেনে সেমিফাইনালে খেলছে তারা। যদিও ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-বারবার ভারতের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে কিউয়িরা। সেই যন্ত্রণা ভুলে কি নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটাবে ইডেন? নাকি ভারতকে হারানো প্রোটিয়াদের পাশে থাকবে ভিড়ে ঠাসা ক্রিকেটের নন্দনকানন?
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
-
নবভারত নির্মাণের রাস্তা দেখাতে পারে, অরোভিল হোক জেন জি-র প্রেরণা!
-
২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?



