টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup Final

সূর্যদের বিশ্বজয়কে কুর্নিশ শচীন-বিরাটদের, গৌতম আর ‘গম্ভীর’ নন দেখে খুশি ধোনিও

ভারতীয় দলের এহেন সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে মহেন্দ্র সিং ধোনি। কী বলেছেন তাঁরা? 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৩:২৯

options
link
সূর্যদের বিশ্বজয়কে কুর্নিশ শচীন-বিরাটদের, গৌতম আর ‘গম্ভীর’ নন দেখে খুশি ধোনিও
গ্রাফিক্স সুলগ্না চট্টোপাধ্যায়।

ক্রিকেট বিশ্বে ভারতেরই আধিপত্য। টানা দু’বার বিশ্বজয় করে এ কথা আরও একবার বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। নিন্দুকদের জবাব দিয়েই তৃতীয়বার দুনিয়া জয় করল মেন ইন ব্লু। একই সঙ্গে ঘরের মাটিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup Final) জয়ের নজির গড়েছে ভারত। এমন জয়ের পর মুখে হাসি ফুটেছে গৌতম গম্ভীরেরও। ভারতীয় দলের এহেন সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে মহেন্দ্র সিং ধোনি। কী বলেছেন তাঁরা? 

Advertisement

ভারতীয় দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে শচীন লেখেন, ‘টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবার কোনও দল টানা দুবার বিশ্বকাপ জিতল। ভারত এই ট্রফি জয়ের যোগ্য দল। আমদের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল অসাধারণ। একইসঙ্গে বিশেষ ধরণের ক্রিকেট প্রদর্শন করেছে ভারত। দারুণ হয়েছে, টিম ইন্ডিয়া। জয় হিন্দ।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফাইনালে বল গড়ানোর আগে ট্রফি হাতে মাঠে ঢোকেন দুই বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। দুই প্রিয় তারকা দেখে উচ্ছ্বসিত দর্শক। ফাইনালের পর ভারতীয় দলের ট্রফিজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মাহি। লেখেন, ‘আহমেদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভিনন্দন। ওদের খেলতে দেখা দারুণ অভিজ্ঞতা। কোচ সাহাব, এভাবেই হাসিখুশি থেক। তোমার মুখে হাসি দেখতে ভালো লাগে। ইনটেনসিটির সঙ্গে হাসি একেবারেই কিলার কম্বো। দারুণ কাজ। সবাই উপভোগ কর। (আর বুমরাকে নিয়ে নতুন করে কিছু না লেখাই ভালো। চ্যাম্পিয়ন বোলার)।’ উল্লেখ্য, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত জিতেছিল ধোনির নেতৃত্বে। দুই টুর্নামেন্টেই দারুণ খেলেছিলেন গম্ভীর। পরে অবশ্য ধোনি-গম্ভীরের সম্পর্কের টানাপড়েন এবং মাঠের ভেতরের মতবিরোধ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে বিশ্বজয়ের পর টিম ইন্ডিয়ার হেডকোচের প্রশংসাই করেছেন মাহি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা লেখেন, ‘গোটা দল দুরন্ত খেলেছে। সকলকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা।” মাহি এবং হিটম্যানের মতো বিরাট কোহলিও শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমরা আবারও চ্যাম্পিয়ন হলাম। আহমেদাবাদে দুর্দান্ত একটা জয় পেয়েছি আমরা। গোটা প্রতিযোগিতায় অসাধারণ খেলেছ। এই দলটার সঙ্গে কারওর তুলনা হবে না। তোমরা দারুণ সাহসের পরিচয় দিয়েছে। কঠিন পরিস্থিতিতে লড়েছ। চ্যাম্পিয়নও হয়েছ। সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে শুভেচ্ছা। জয় হিন্দ।’

সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম ইন্ডিয়াকে অসংখ্য অভিনন্দন। ভারত ভীষণই শক্তিশালী। বড় ম্যাচে আরও ভালো পারফর্ম করেছে। মহিলা ক্রিকেট দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব ১৯ দল। এবার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতল ভারত। সত্যিই ভারতীয় ক্রিকেট দুর্দান্ত জায়গায়।’ তাছাড়াও অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন-সহ অনেকে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.