টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

বিশ্বকাপ খেলতে ‘নিজের মেয়ের শ্বশুরবাড়ি’তে ইটালি, ‘দেশের ভাইদের’ সঙ্গে দেখাই করলেন না সোনিয়া

মাসছয়েক আগে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ইটালি। তখনই ক্রিকেটাররা চেয়েছিলেন, ভারতের মটিতে বিশ্বকাপ খেলার ফাঁকেই 'নিজেদের দেশের মেয়ে' সোনিয়া গান্ধীর সঙ্গে একটিবার সাক্ষাৎ হোক।

Advertisement
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৫:৩৪

options
link
বিশ্বকাপ খেলতে ‘নিজের মেয়ের শ্বশুরবাড়ি’তে ইটালি, ‘দেশের ভাইদের’ সঙ্গে দেখাই করলেন না সোনিয়া
কংগ্রেস সাংসদ জানিয়ে দিলেন, 'দেশওয়ালি ভাই'দের সঙ্গে তিনি দেখা করবেন না। ফাইল ছবি।

প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে খেলবে ইটালি। তাও আবার ভারতের মাটিতে। তাই বিশ্বকাপ খেলতে গিয়ে ‘দেশের মেয়ে’ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন, এমনটাই ইচ্ছা ছিল ইটালির ক্রিকেটারদের। কিন্তু সেই আশায় পড়ল জল। কংগ্রেস সাংসদ জানিয়ে দিলেন, ‘দেশওয়ালি ভাই’দের সঙ্গে তিনি দেখা করবেন না। কেন এই সিদ্ধান্ত, তা অবশ্য জানা নেই। 

Advertisement

মাসছয়েক আগে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ইটালি। তখনই ক্রিকেটাররা চেয়েছিলেন, ভারতের মটিতে বিশ্বকাপ খেলার ফাঁকেই ‘নিজেদের দেশের মেয়ে’ সোনিয়া গান্ধীর সঙ্গে একটিবার সাক্ষাৎ হোক। সেই মর্মে ইটালির বিদেশমন্ত্রকের কাছে আবেদনও জানান ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের ইচ্ছাকে মর্যাদা নিয়ে সোনিয়ার সঙ্গে যোগাযোগও করে ইটালির বিদেশমন্ত্রক। কিন্তু ওয়েন ম্যাডসেনদের সেই ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। সোনিয়ার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইটালির জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তিনি দেখা করবেন না। 

Advertisement

ইটালির প্রথম বিশ্বকাপ অভিযানে দলের সঙ্গে রয়েছেন সেদেশের ক্রিকেট সংস্থা ফেডেরাজিওন ক্রিকেট ইটালিয়ানার প্রতিষ্ঠাতা এবং অনারারি প্রেসিডেন্ট সিমোনে গ্যামবিনো। ক্রিকেটারদের সঙ্গে সোনিয়ার দেখা না করা প্রসঙ্গে তিনি বলেন, “উনি হয়তো নিজেকে আর ইটালিয়ান মনে করেন না। ইটালিতে যে ওঁর শিকড়, সেটা হয়তো আর মনে রাখেন না। তাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করলেন না।” সিমোনের কথায়, কংগ্রেসের সংসদীয় দলের প্রধান যদি দেখা করতে আগ্রহী নাই থাকেন, তাহলে যেচে সাক্ষাৎ করতে যাওয়াটা ক্রিকেটারদের পক্ষে যথেষ্ট অপমানজনক।

Advertisement

১৯৬৮ সালে বিয়ের পর থেকে ইটালি ছেড়ে ভারতকেই নিজের ঘর বানিয়ে ফেলেছেন সোনিয়া। স্বামী রাজীব গান্ধীর মর্মান্তিক পরিণতির পর কংগ্রেসের হাল ধরেছেন। ভারতের রাজনীতিতে অন্য়তম প্রভাবশালী ব্যক্তি ছিলেন সোনিয়া। কিন্তু জীবনের সায়াহ্নে এসেও ইটালিয়ান পরিচয় নিয়ে বিরোধীদের কটাক্ষ হজম করতে হয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে। সেকথা মনে রেখেই কি ‘দেশের বাড়ির অতিথি’দের সঙ্গে দেখা করলেন না সোনিয়া? মজার ব্যাপার, ইটালির দলে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত এবং অভিবাসী। কিন্তু ‘মাতৃভূমি’ ইটালির জন্য বন্ধই রইল সোনিয়ার দরজা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.