টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ইডেনে সেমির লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, অতীত ভুলে নতুন যুদ্ধে নামছেন মার্করামরা

বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত এডেন মার্করামের টিম। আহমেদাবাদে সুপার এইটের যুদ্ধে ভারতকে হারিয়েছে। সবচেয়ে বড় কথা সেমিতে মার্করামদের প্রতিপক্ষ এমন একটা টিম যাদের তাঁরা গ্রুপ পর্বের ম্যাচে স্রেফ উড়িয়ে দিয়েছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১১:২৯

options
link
ইডেনে সেমির লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, অতীত ভুলে নতুন যুদ্ধে নামছেন মার্করামরা
ইডেনে পিচ পরীক্ষা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামের। ছবি: সংগৃহীত

ইডেনের সামনের রাস্তাটা বেশ ফাঁকা। দক্ষিণ আফ্রিকার টিম বাস স্টেডিয়ামের সামনে এসে দাঁড়াতে কিছু লোকজন চিৎকার করছিলেন। হোলি উৎসবে পুরো শহর একেবারে ছুটির মেজাজে। কিন্তু ইডেন কর্তাদের ব্যস্ততা কমেনি। একদিন পরই ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল যুদ্ধ। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চলে এসেছিলেন দুপুরে। বেশ কিছুক্ষণ মাঠ দেখলেন। তাঁর একসময়ের সতীর্থ জাভাগল শ্রীনাথ এখন আইসিসি ম্যাচ রেফারি। শ্রীনাথের সঙ্গে আড্ডাও চলল বেশ কিছুক্ষণ।

Advertisement

গত রবিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে একেবারে হাউসফুল ছিল ইডেন। বুধবার দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালেও যে পঞ্চাশ হাজারের কাছাকাছি দর্শক হবে, সেটা এখন থেকেই বলে দেওয়া যায়। সেমিফাইনালের ৪৫ হাজারের বেশি টিকিট বেরিয়ে গিয়েছে। সিএবি কর্তাদের আশা, ম্যাচের দিন সংখ্যাটা আরও অনেক বেশি হবে। মহামেডান মাঠে টিকিটের জন্য লম্বা লাইন ছিল। সবমিলিয়ে সেমিফাইনালের জন্য একেবারে প্রস্তুত ইডেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টা তিনেক প্র্যাকটিস করল নিউজিল্যান্ড। বিকেলে এল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত এডেন মার্করামের টিম। আহমেদাবাদে সুপার এইটের যুদ্ধে ভারতকে হারিয়েছে। সবচেয়ে বড় কথা সেমিতে মার্করামদের প্রতিপক্ষ এমন একটা টিম যাদের তাঁরা গ্রুপ পর্বের ম্যাচে স্রেফ উড়িয়ে দিয়েছিলেন। তাহলে এবারও কী সেটাই হতে চলেছে। অতীত নিয়ে অবশ্য পড়ে থাকতে চাইছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। বলছিলেন, “যদি ক্রিকেট অত সহজ হত, তাহলে খুব ভালো হত। সেটা তো নয়। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো টিম। আমরা গ্রুপে ওদের বিরুদ্ধে খুব ভালো খেলেছিলাম ঠিকই। তারপর থেকে দুটো টিমই অনেক ক্রিকেট খেলেছি। এটা সম্পূর্ণ নতুন যুদ্ধ। ফলে আমাদের নতুন থেকেই সবকিছু শুরু করতে হবে।”

Advertisement

যদি ক্রিকেট অত সহজ হত, তাহলে খুব ভালো হত। সেটা তো নয়। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো টিম। আমরা গ্রুপে ওদের বিরুদ্ধে খুব ভালো খেলেছিলাম ঠিকই। তারপর থেকে দুটো টিমই অনেক ক্রিকেট খেলেছি। এটা সম্পূর্ণ নতুন যুদ্ধ। ফলে আমাদের নতুন থেকেই সবকিছু শুরু করতে হবে।

ইডেনের উইকেট কেমন, সেটা বোঝার জন্য ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখেছিলেন মার্করামরা। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মনে হয়েছে, এখানে প্রচুর রান উঠবে। পিচ ব্যাটিং-সহায়ক হবে। অধিনায়ক হিসেবে অবশ্য মার্করামের রেকর্ড বেশ ঈর্ষনীয়। এখনও পর্যন্ত মার্করামের অধিনায়কত্বে আইসিসি ইভেন্টে মাত্র একটাই ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজে দু’বছর আগের টি-টোয়েন্টি ফাইনাল। মার্করাম নিজে কোনও কৃতিত্ব নিতে চান না। বলছিলেন, “আমি ভাগ্যবান যে দুর্ধর্ষ সব টিম পেয়েছি। টিমে অভিজ্ঞতা রয়েছে। তারুণ্য রয়েছে।”

বুধবারের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা অবিসংবাদী ফেভারিট হয়ে নামছে। তবে নিউজিল্যান্ড এমন একটা টিম যারা আইসিসি টুর্নামেন্টে অসম্ভব ধারাবাহিক। সুপার এইটে ম্যাচে হেরেছে ঠিকই। দলে এমন সব ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা যে কোনও সময় ম্যাচের রেজাল্ট বদলে দিতে পারেন। নিউজিল্যান্ড অধিনায়ক খুব ভালো করে জানেন, তাঁদের সবাই আন্ডারডগ হিসেবে আখ্যা দিচ্ছে। তাতে অবশ্য কোনও অসুবিধে নেই তাঁর। বলছিলেন, “আমরা এরকম ট্যাগের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি। আপনারা আমাদের আন্ডারডগ বলবেন বা অন্য কিছু, সেটা আপনাদের ব্যাপার। জানি আমাদের কী করতে হবে।” সবমিলিয়ে আজ জমজমাট এক সেমিফাইনাল দেখার অপেক্ষায় ইডেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.