টি-২০ বিশ্বকাপ ২০২৬
India Vs South Africa

টসে জিতে চমকপ্রদ সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার! শূন্যের হ্যাটট্রিকের পরও ভারতের দলে আছেন অভিষেক?

সুপার এইটের মহারণে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচুর রান ওঠে। তবে পার্থক্য গড়ে দিতে পারে শিশির। তাই প্রোটিয়া অধিনায়কের সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৯:৫৭

options
link
টসে জিতে চমকপ্রদ সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার! শূন্যের হ্যাটট্রিকের পরও ভারতের দলে আছেন অভিষেক?
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে মুখোমুখি আইডেন মার্করাম ও সূর্যকুমার যাদব। ছবি: সোশাল মিডিয়া

সুপার এইটের মহারণে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa)। আহমেদাবাদে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। সাধারণত এই পিচে প্রচুর রান হয়, শিশিরও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই এই সিদ্ধান্ত কিছুটা চমকপ্রদ। ভারতীয় দলের প্রথম একাদশে কোনও বদল নেই। অভিষেক শর্মা শূন্যের হ্যাটট্রিক করলেও তাঁর উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

গত বছরের শেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে মোট ৪৩২ রান উঠেছিল। বিশ্বকাপের দুটো ম্যাচেও রানের ধারা অব্যাহত থেকেছে। তাই কি প্রথমে ব্যাট করে ভারতের উপর রানের পাহাড় চাপিয়ে দিতে চাইলেন মার্করাম? এমনকী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও বললেন, টসে জিতলে প্রথমে ব্যাট করতেন। গ্রুপ পর্বের শেষ এখানেই খেলেছে টিম ইন্ডিয়া। ফলে পিচ ও আবহাওয়ার হাল-হকিকত সূর্য ভালোই জানেন।

Advertisement

কিন্তু শিশিরের সমস্যা তো থেকেই যাচ্ছে। একটা সম্ভাবনা হতে পারে যে পরের দিকে পিচ স্লো হয়ে গেল আর রান তুলতে সমস্যা হল। তবে আগের ম্যাচগুলোতে এরকম অবস্থা হয়নি। সেক্ষেত্রে প্রোটিয়া বোলারদের জন্য মহা সমস্যা। তাছাড়া এই ম্যাচে যথেষ্ট চাপও থাকবে। শুধু সুপার এইট বলে নয়, এই ম্যাচ যে গতবারের বিশ্বকাপ ফাইনালের ‘রি-ম্যাচ’। দক্ষিণ আফ্রিকার চোখে ‘বদলা’র আগুনও থাকবে।

Advertisement

গ্রুপ পর্বের শেষে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে প্রথম একাদশ ছিল, সেই দলই নামিয়েছে ভারত। ফলে অক্ষর প্যাটেলের বদলে ওয়াশিংটন সুন্দরকেই খেলতে দেখা যাবে। সুন্দরের ক্ষেত্রে একটা সুবিধা হল, এটা আইপিএলে তাঁর ঘরের মাঠ। কিন্তু অক্ষরের বাঁহাতি স্পিন কার্যকরী ভূমিকা নিতে পারত। সূর্য অবশ্য দল পরিবর্তন না করার কারণ জানালেন, ‘ট্যাকটিকাল।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.