শনিবার থেকে শুরু ভারতের বিশ্বকাপ অভিযান। গতবারের চ্যাম্পিয়নদের প্রথম প্রতিদ্বন্দ্বী আমেরিকা। মুম্বইয়ের মাটিতে সূর্যকুমারদের জয় নিয়ে সংশয় থাকার কথা নয়। তবে টিম ইন্ডিয়া কোনও ঝুঁকি নিতে চায় না। আত্মতুষ্টির তো জায়গাই নেই। তাই আমেরিকার বিরুদ্ধেও ‘দুর্বলতা’ নিয়ে ভাবছেন সূর্যকুমার। সেই সঙ্গে রয়েছে ‘মাথাব্যথাও’। প্রথম একাদশই বা কীরকম ইঙ্গিত হতে পারে? তার একটা ইঙ্গিত পাওয়া গেল সূর্যর কথায়।
এই বিষয়ে আরও খবর
আমেরিকার মতো দেশের বিরুদ্ধে নিয়মিত খেলা হয় না ভারতের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই আমেরিকাই পাকিস্তানকে হারিয়েছিল। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশপাতাল তফাৎ। সূর্য অবশ্য সাবধানী। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলে গেলেন, “আমরা ওদের প্রচুর ভিডিও দেখেছি। আমরা ওদের বিরুদ্ধে বেশি খেলিনি কিন্তু তার জন্যও প্রস্তুতি রাখছি। আমরা বোলার-ব্যাটারদের সঙ্গে মিটিং করছি। আমরা ওদের বোলারদের দেখছি, সেই অনুযায়ী নেটে বোলারদের বিরুদ্ধে খেলছি। এই পর্যায়ে এসে কোনও অজুহাতের জায়গা থাকতে পারে না।”
আমরা ওদের প্রচুর ভিডিও দেখেছি। আমরা ওদের বিরুদ্ধে বেশি খেলিনি কিন্তু তার জন্যও প্রস্তুতি রাখছি। আমরা বোলার-ব্যাটারদের সঙ্গে মিটিং করছি। আমরা ওদের বোলারদের দেখছি, সেই অনুযায়ী নেটে বোলারদের বিরুদ্ধে খেলছি।
তবে প্রথম ম্যাচে নামার আগে মাথাব্যথাও থাকছে। কী সেটা? প্রথম একাদশ বেছে নেওয়া। আরও স্পষ্ট করে বললে ওপেনে কারা থাকবেন, সেটা বেছে নেওয়া। কিন্তু সেই মাথাব্যথাটা ভালো। কারণ দলে ঈশান কিষান ও অভিষেক শর্মাদের মতো তারকা আছেন। কিন্তু এটাও ঠিক দলে ডানহাতির থেকে বাঁহাতির সংখ্যা বেশি। সূর্য বলছেন, “চার-ছক্কা উপভোগ করছেন তো? সেটা হলে তো এরকম মাথাব্যথা ভালো। এই পর্যায়ে এসে এত খেলা হয়ে যায় যে বিপক্ষে বাঁহাতি বা অফস্পিনার আছে কি না, এই প্রশ্নের কোনও মানে নেই। এখন কাজ হল নিজের দিনে সেরাটা দেওয়া।” অর্থাৎ ওপেনে ঈশান ও অভিষেককেই দেখা যাবে।
সেই সঙ্গে একটা সম্ভাবনা থাকছে যে, দুই স্পিনারে খেলার। অর্থাৎ বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, দুজনেই খেলবেন। বাকি ব্যাটিং লাইন-আপে খুব বেশি রদবদল হবে না। সূর্য বলছেন, “যদি দু’জন স্পিনারে খেলতে হয়, তাহলে সেটাই খেলব। তবে বরুণ ও কুলদীপ, বিশ্বের সেরা দুই স্পিনার। এরকম প্লেয়ার দলে থাকলে তো ভালোই হয়।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে ধুন্ধুমার, একমঞ্চে সজল-কুণাল-মদন!
-
প্রথম থেকে দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস, পাঠ্যক্রমে বদল আনতে তৎপর সিলেবাস কমিটি
-
শ্যালিকার কন্যাকে ‘ধর্ষণ’, প্রতিবাদে স্ত্রীকে খুন! যাবজ্জীবন সাজা শোনাল বসিরহাট আদালত
-
‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর
-
হাতে আর ৯ ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কী অঙ্ক গিল-গম্ভীরের টিম ইন্ডিয়ার?



