টি-২০ বিশ্বকাপ ২০২৬
Rinku Singh

ভেন্টিলেশনে বাবা, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং? কোন ছকে ফর্মে ফিরতে চান তিলক!

রিঙ্কু সিংকে জিম্বাবোয়ে ম্যাচে পাওয়া নিয়ে সংশয়। পারিবারিক কারণে তিনি বাড়ি ফিরে গিয়েছেন। কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন? বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। 

Advertisement
আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৭:২৬

options
link
ভেন্টিলেশনে বাবা, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং? কোন ছকে ফর্মে ফিরতে চান তিলক!
ফাইল ছবি।

একে তো দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বিশ্বকাপ সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়া। তার মধ্যে আবার রিঙ্কু সিংকে জিম্বাবোয়ে ম্যাচে পাওয়া নিয়ে সংশয়। পারিবারিক কারণে তিনি বাড়ি ফিরে গিয়েছেন। কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। 

Advertisement

রিঙ্কর (Rinku Singh) বাবা গুরুতর অসুস্থ। তাঁকে গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর, সোমবার ভারতীয় দলের সঙ্গে চেন্নাই যান বাঁহাতি এই ক্রিকেটার। রিঙ্কুর কাছে সেই খবর আসা মাত্রই তিনি মঙ্গলবার ভোরে চেন্নাই থেকে ফিরে যান। এক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা খানচাঁদ সিং। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রিঙ্কুর কাছে সেই খবর আসা মাত্রই তিনি টিমের কাছ থেকে ফিরে যাওয়ার অনুমতি চান। টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও বলা হয়, এই সময় পরিবারের পাশে থাকতে।

Advertisement

প্রথমে ভারতীয় টিম সূত্রে জানা গিয়েছিল, জিম্বাবোয়ে ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালেই রিঙ্কু টিমের সঙ্গে যোগ দেবেন। টিমকে সেরকমই বলে গিয়েছেন তিনি। যদি না পরিস্থিতি আরও জটিল হয়। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে রিঙ্কুর খেলা নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলনে বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। “ওর বাবা অসুস্থ। তাই ও বাড়ি গিয়েছিল। তবে আজ (বুধবার) সন্ধ্যায় আবার দলের সঙ্গে যোগ দিচ্ছে রিঙ্কু।” বলে দিলেন গৌতম গম্ভীরের সহকারী।

Advertisement

গম্ভীরের সহকারীর কথায়, “ওর বাবা অসুস্থ। তাই ও বাড়ি গিয়েছিল। তবে আজ (বুধবার) সন্ধ্যায় আবার দলের সঙ্গে যোগ দিচ্ছে রিঙ্কু।”

তবে ওই ম্যাচে রিঙ্কুকে খেলোনা হবে কি না, সেটা এখনও চূড়ান্ত নয়। যদিও এমনিতেই তিলক বর্মাকে নিয়ে প্রশ্ন উঠছিল। বিশ্বকাপে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ তিলক। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। কারও কারও মনে হচ্ছিল, চেন্নাইয়ে হয়তো তিলকের জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো হবে। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেন সঞ্জু। তবে যা অবস্থা, তাতে রিঙ্কু খেলতে না পারলে সঞ্জু এমনিতেই টিমে চলে আসবেন।

যদিও তখন অবশ্য অন্য সমস্যা। সঞ্জু সাধারণত ওপেন করেন। না হলে তিন নম্বরে স্লটে ব্যাটিং করেন। বর্তমানে তিন নম্বর স্লটে খেলছেন তিলক। এখন দু’জন একসঙ্গে খেললে ব্যাটিং অর্ডার কী হবে, সেটা নিয়েই ধোঁয়াশা। কয়েকটা ম্যাচে সঞ্জু লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু সফল হননি। শেষ পাঁচ ইনিংসে তাঁর রান ২৫, ২৫, ২৫, ৩১ এবং ১। তাঁকে লোয়ার অর্ডারে ব্যাটিং করানো যাবে না। সেই তিলক এদিন আলাদা করে নেটে ব্যাটিং করেছে। এমনিতেও এদিন ছিল ঐচ্ছিক অনুশীলন। কিন্তু টিম ইন্ডিয়ার এই বাঁহাতি ব্যাটার অনুশীলনে বলা চলে গোপন ব্যাটিং করলেন। যদিও কোনও সংবাদমাধ্যমকে অনুমতি দেওয়া হয়নি। এমনিতেই পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং-সমস্যায় ভুগছে ভারত। তার উপর আবার নতুন কম্বিনেশন করতে হয়, সেটা আরও বেশি চিন্তার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.