টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ভারতের কাছে হেরে চাপ নয়, সুপার এইটের দৌড়ে আজ নিজেদের শক্তিতে আত্মবিশ্বাসী উসমান

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কি পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজবে? 

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৫:৩১

options
link
ভারতের কাছে হেরে চাপ নয়, সুপার এইটের দৌড়ে আজ নিজেদের শক্তিতে আত্মবিশ্বাসী উসমান

ভারতের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ম‌্যাচে ৬১ রানে পর্যদুস্ত হওয়ার পর দেশে তুলোধোনা চলছে পাকিস্তান ক্রিকেটারদের। ক্রিকেটার থেকে বোর্ড কর্তারা, কেউ রোষের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। এমনকী পাকিস্তান কোচ মাইক হেসন পর্যন্ত বলে গিয়েছেন যে, ভারতের কাছে দুরমুশ হওয়ার রেশ কাটাতে দু’তিন দিন লেগে যাবে। কিন্তু পাকিস্তানের রহস‌্য স্পিনার উসমান তারিক মঙ্গলবার বলে গেলেন, ভারতের কাছে হার নিয়ে চাপে নেই তাঁরা। কারণ, জয়-পরাজয় খেলারই অংশ। তবে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কি পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজবে? 

Advertisement

ভারতের বিরুদ্ধে গত রবিবার যে কতিপয় পাকিস্তান ক্রিকেটার ভালো পারফর্ম করেছিলেন, তাঁদের মধ‌্যে উসমান অন‌্যতম। চার ওভারে ২৪ রান দিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট পান তিনি। কিন্তু সেটা ভারতকে আটকানোর পক্ষে যথেষ্ট ছিল না। উসমান বলছিলেন, ‘‘সত্যি বলতে, চাপটা তৈরি করেন দর্শকরা। বিভিন্ন লোকের মতামত। লোকের মনে হয়, আমরা কেঁপে যাচ্ছি। কিন্তু টিমের ভেতরে সেসব হয় না। আমি অন্তত কোনও চাপ টের পাইনি। হারা-জেতা খেলারই অঙ্গ।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে উসমান তারিক। ছবি সংগৃহীত।

বুধবার নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম‌্যাচ পাকিস্তানের। বলে রাখা ভালো, সুপার এইট এখনও নিশ্চিত করতে পারেননি সলমন আলি আঘারা। নামিবিয়ার বিরুদ্ধে হেরে-টেরে গেলে সুপার এইট যাওয়া আর হবে না পাকিস্তানের। উসমান নিজেও সতর্ক। বলে গেলেন, ‘‘আমরা নিজেদের শক্তিতে বিশ্বাস রাখছি। আগামী ম‌্যাচগুলোতে সেই শক্তি ব‌্যবহার করব আমরা। ভারতের বিরুদ্ধে ম‌্যাচ শেষে একটা বৈঠক হয়েছে আমাদের। কেন পরিকল্পনা কাজে দিল না, তা নিয়ে কথা বলেছি আমরা।’’

Advertisement

ভারতের কাছে চুরমার হওয়ার পর পাকিস্তান টিমে বাবর আজম এবং শাহিন আফ্রিদির জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। তীব্র সমালোচনার শিকার হচ্ছেন তাঁরা দু’জন। উসমান দুই সতীর্থর পাশে দাঁড়ালেন। বলেছেন, ‘‘একটা ম‌্যাচ দিয়ে বাবর-শাহিনের বিচার করবেন না। প্রচুর ম‌্যাচ ওরা দেশকে জিতিয়েছে। আর দেখতে গেলে, যতটা ভালো বোলিং করা উচিত ছিল আমার, নিজেও সেটা করতে পারিনি। ভারতীয় ব‌্যাটাররা খুব ফোকাসড ছিল আমার বিরুদ্ধে। ওরা উইকেট দিতে চায়নি আমাকে।”

প্রশ্ন হল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে? দুই দলই ১ পয়েন্ট করে পাবে। ফলে পাকিস্তান ৫ পয়েন্ট পেয়ে আমেরিকাকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সলমন আঘার দলও সুপার এইটে পৌঁছে যাবে। কারণ আমেরিকা, নামিবিয়ে বা নেদাল্যান্ডস কোনও দলের পক্ষেই ৫ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.