টি-২০ বিশ্বকাপ ২০২৬
Ravi Shastri

বিশ্বজয়ের আনন্দ মাটি করলেন রবি শাস্ত্রী! ফাইনালের পর কেন নেটপাড়ার নিশানায় প্রাক্তন ক্রিকেটার?

ভারতের বিশ্বজয়ের পর এমন কিছু বলে বসলেন, যা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। ঠিক কী হয়েছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৭:১০

options
link
বিশ্বজয়ের আনন্দ মাটি করলেন রবি শাস্ত্রী! ফাইনালের পর কেন নেটপাড়ার নিশানায় প্রাক্তন ক্রিকেটার?
বিশ্বজয়ের আনন্দ মাটি করলেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী (Ravi Shastri)। নামটা শুনলেই চোখের সামনে ২০১১ বিশ্বকাপ ভেসে আসে। কুলাসেকারাকে গ্র্যান্ড স্টাইলে ছক্কা হাঁকানোর ধারাভাষ্যের মাইক হাতে নিয়ে বলে উঠেছিলেন, “ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল!” যা এপিক কমেন্ট্রির আখ্যা পেয়েছে। সেই তিনিই ‘এক কেঁড়ে দুধে এক ছিঁটে চোনা’ ফেলে দিলেন। ভারতের বিশ্বজয়ের পর এমন কিছু বলে বসলেন, যা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। 

Advertisement

ঠিক কী হয়েছে? নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন কান পাতা দায়। বজ্রধ্বনির মতো গর্জে উঠেছেন সমর্থকরা। নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়তেই নিশ্চিত হয়ে গেল ভারতের ৯৬ রানের জয়। সঙ্গে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাও। ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনও দল শিরোপা রক্ষা করল। সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের বিরল গৌরবও অর্জন করল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকার মতো মুহূর্ত ছিল এটি। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তাল কাটল রবি শাস্ত্রীর ধারাভাষ্যে। বলে বসলেন, “নবম উইকেটের পতন!”

Advertisement

ঘটনাচক্রে সেটিই ছিল ম্যাচের শেষ। নিউজিল্যান্ড দল তখন অলআউট। কিন্তু গুলিয়ে ফেললেন শাস্ত্রী। কিন্তু কেন এমন ভুল করে ফেললেন, তার কোনও ব্যাখ্যা নেই। যা নজর এড়ায়নি নেটিজেনদের। দ্রুত ছড়িয়ে পড়ে ওই মুহূর্তের ভিডিও। এরপর অনেকেই রবি শাস্ত্রীকে বলেছেন, ‘শিশুসুলভ ভুল করেছেন। অভিজ্ঞ ধারাভাষ্যকারের কাছ থেকে সেটা অপ্রত্যাশিত।’ অনেকে আবার বলেছেন, ‘ইয়ন বিশপ বা ইয়ন স্মিথ থাকলে অসাধারণ এই মুহূর্তটিকে অন্য রং দিতে পারতেন। আপনার কাছ থেকে আরও নাটকীয়তা আশা করি।’ আরেকজন লিখেছেন, ‘পুরো আনন্দটাকেই মাটি করে দিলেন আপনি।’

Advertisement

এক নেট নাগরিক মজা করে লেখেন, ‘টসের সময়ই সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছিলেন। সেই কারণে আসল সময় বুদ্ধিনাশ!’ আসলে মানুষের মনে আজও গেঁথে আছে এগারোর সেই এপিক কমেন্ট্রি। তার সঙ্গে ফাইনালের ধারাভাষ্যের তুলনা আকাশ-পাতাল। সমর্থকদের দুর্ভাগ্য, রবিবার তা শোনা যায়নি। তাতে অবশ্য ভারতের গৌরবময় রাতের উজ্জ্বলতা কমেনি। দেশের ক্রিকেটপ্রেমীরা আনন্দে মেতেছেন। স্টেডিয়াম থেকে রাস্তায় ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। তবু ইতিহাসের পাতায় থেকে গেল একটি ছোট ভুল, যা ভবিষ্যতেও হয়তো আলোচনায় ফিরে ফিরে আসবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.