সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) আউট করার পরে উদযাপন করেছিলেন শামসি। তার মাশুল দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকাকে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ঘটনা।
সূর্যকুমারকে ফেরানোর পরে শামসি (Tabraiz Shamsi) তাঁর ট্রেডমার্ক উদযাপন করেন। জুতো খুলে তা কানের কাছে ধরেন। এরপরেই তাঁকে প্রবল কটাক্ষ, গালমন্দের মুখোমুখি হতে হয়েছে। অতীতেও বহুবার উইকেট নেওয়ার পরে একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার এই তারকা বোলারকে।
[আরও পড়ুন: পদ্ম সম্মান ফিরিয়ে প্রতিবাদের মাঝেই কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, কী কথা হল?]
কিন্তু কখনওই এমন কটাক্ষ, হেনস্থার মুখে পড়তে হয়নি। গালমন্দ হজম করতে হয়নি। শুধু শামসি নন, তাঁর স্ত্রীকেও আক্রমণ করা হয় সোশাল মিডিয়ায়। শামসি বলেছেন, ”আমার উদযাপন নেতিবাচক ভাবে দেখা হয়। সবাই ভেবে নেন আমি অসম্মান করেছি। আমাকে প্রবল গালমন্দ করা হয়। আমার স্ত্রীর দিকেও উড়ে আসে গালিগালাজ। হেনস্থা করা হয়। কোনও খেলোয়াড়কে কটাক্ষ করা হচ্ছে, তা মেনে নেওয়া যায়। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটারের স্ত্রীকে জড়িয়ে গালমন্দ করা হচ্ছে, তা অত্যন্ত নোংরা জিনিস।”
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য ধুয়ে যায়। দ্বিতীয় ম্যাচ জেতে প্রোটিয়ারা। তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচ জিতে ভারত সমতা ফেরায়।
[আরও পড়ুন: কুস্তি ফেডারেশন সাসপেন্ড হওয়ার পরই বড় পদক্ষেপ, বরফ গলবে?]
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের