ভারত – ৬৭/৫ (৮ ওভার)
নিউজিল্যান্ড – ৬১/৬ (৮ ওভার)
ভারত ৬ রানে জয়ী
২-১ এ সিরিজ ভারতের
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে কিউয়িদের হারিয়ে টি-২০ সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ৬ রানে ম্যাচ জিতে নিল কোহলি ব্রিগেড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ কমে ৮ ওভারে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে তুলেছিল ৬৭ রান। ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য নিউজিল্যান্ডকে থামতে হয় ৬১ রানে।
[ম্যাচের আগে কোচের সঙ্গে মন্দিরে পুজো দিলেন ধাওয়ানরা‘

তিরুবনন্তপুরমের ম্যাচের আগে এক মাইলস্টোনের দোড়গোড়ায় ছিলেন বিরাট। কুড়ি-কুড়ির ম্যাচে ২ হাজার রানের হাতছানি ছিল। তবে কোহলি ঝড় তুলেও ফিরে যান ১৩ রানে। দুই ওপেনার শিখর এবং রোহিতও ব্যর্থ। ঘরোয়া ক্রিকেটে চমকে দিলেও মিডল অর্ডারে ভরসা দিতে পারেননি শ্রেয়স আইয়ার। মণীশ পাণ্ডে চালিয়ে খেললেও ১৭ রানে ফিরে যান। টি-২০ সিরিজের বাকি ম্যাচের মতো তিরুবনন্তপুরমেও দুরন্ত ছিলেন বোল্ট। শেষ ওভারে মাত্র ৬ রান দেন কিউয়ি পেসার। পাশাপাশি নিউজিল্যান্ডের ফিল্ডাররাও ছিলেন সেরা ফর্মে। আগের ম্যাচে জায়গা না পেলেও টিম সাউদি এদিন চমকে দেন। এক ওভারেই তুলে নেন দুই ভারতীয় ওপেনারকে। নিয়মিত ব্যবধানে ভারত উইকেট হারাতে থাকায় টিম ইন্ডিয়ার ইনিংস থামে ৬৭ রানে। ৮ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৬৮ রান। ভাল শুরু করেছিল কিউয়িরা। মুনরো প্রথম বলেই ভুবনেশ্বর কুমারকে গ্যালারিতে ফেলেন। তবে প্রথম ওভারেই আর এক কিউয়ি ওপেনার গাপ্তিলকে ফিরিয়ে দেন ভুবি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুনরোকে আউট করেন বুমরা। এরপর নিউজিল্যান্ড সেভাবে আর ম্যাচে ফিরতে পারেনি। পান্ডিয়ার ডাইরেক্ট হিট ফিরিয়ে দেয় কিউয়ি অধিনায়ক উইলিয়ামসনকে।
[মেয়ের বোলিংয়ের সামনে গম্ভীর, একরত্তি বোলারকে দলে চাইলেন শাহরুখ]
টি-২০ ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে নিউজিল্যান্ড। টেস্ট, একদিনের ক্রিকেট দাপটে দেখালেও এই ফর্ম্যাট পাঁচ নম্বরে টিম ইন্ডিয়া। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগের ৬টি ম্যাচের ভারত জেতে মাত্র ১ নম্বরে। ফেবারিট থাকলেও একদিনের সিরিজ ২-১ এ জিতেছিল কোহলির ভারত। তিরুবনন্তপুরমেও একই ফল। টি-২০ ক্রিকেটেও বিশ্বের এক নম্বর দলকে হারিয়ে বিরাটরা বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়া এখন ধারাবাহিক।
সর্বশেষ খবর
-
ভূমিকম্প নাকি ভয়ংকর তুষারধস! কেন প্রলয়ঙ্করী বিপর্যয় নেপালে? কী বলছেন ভূবিজ্ঞানীরা
-
গর্ভে ৩ সন্তান! শান্তিপুর হাসপাতালে একই দিনে ২ প্রসূতির জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য
-
দুর্ঘটনার কবলে পড়েও মেলেনি ক্ষতিপূরণ, টিকিট নিয়ে প্রশ্ন তুলতেই রেলকে ভর্ৎসনা হাই কোর্টের
-
‘তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শুভ…’, শুভশ্রীকে মন কেমনের চিঠি ‘ডিরেক্টর’ দেবের
-
রান্নাঘর ভর্তি আরশোলা, ক্রিকেটারদের আমিষ চা! মুম্বই ক্রিকেট সংস্থার রেস্তরাঁ দেখে অগ্নিশর্মা তুকারাম