Ishan Kishan

ভারতীয় তারকা যখন সরকারি কর্মচারী, রিজার্ভ ব্যাঙ্ক কর্তা ঈশান কিষানের বেতন কত?

মাঠের বাইরেও তাঁর আলাদা একটা পরিচয় রয়েছে। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কর্তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৩:০৭

options
link
ভারতীয় তারকা যখন সরকারি কর্মচারী, রিজার্ভ ব্যাঙ্ক কর্তা ঈশান কিষানের বেতন কত?
অফিসের ফরম্যাল পোশাকে ঈশান কিষান। ছবি সোশাল মিডিয়া।

বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি। ব্যাট হাতে যখন নামেন, দলকে ভরসা জোগান টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার। বলা হচ্ছে ঈশান কিষানের কথা। মাঠের বাইরেও তাঁর আলাদা একটা পরিচয় রয়েছে। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কর্তা। পাটনা শাখায় অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে কর্মরত।

Advertisement

সম্প্রতি আরবিআইয়ের অফিসে একেবারে আটপৌরে সরকারি অফিসারের পোশাকে হাজির হয়েছিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো চমকে যান নেট নাগরিকরা। সেখানে ব্যাঙ্ককর্মীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাঁকে। গলায় ছিল আরবিআইয়ের পরিচয়পত্রও। সেই আইডি কার্ডের ল্যানিয়ার্ডে ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ লেখা ছিল। জানা গিয়েছে, একজন ভক্ত এই ছবিটি তুলে দিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৭ সালে ক্রীড়া কোটায় আরবিআইয়ে সহকারী ম্যানেজার পদে যোগ দিয়েছিলেন ঈশান। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৮। দেশের উদীয়মান ক্রিকেটার হিসাবে চাকরির সুযোগ পেয়েছিলেন তিনি। পরে আরবিআইয়ের হয়ে ডিওয়াই পাটিলের মতো প্রতিযোগিতাতেও খেলেছেন। এখন তিনি জাতীয় দলের তারকা। খুব স্বাভাবিক ভাবে ব্যস্ত সূচির কারণে নিয়মিত অফিসে যাওয়া সম্ভব হয় না ঈশানের। তবে সময় পেলেই তিনি পাটনার ব্রাঞ্চে যান। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকাকে আরবিআই অফিসে পেয়ে সহকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কেউই তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি।

আরবিআইয়ের সহকারী ম্যানেজার পদটি গ্রেড-এ স্তরের। প্রশ্ন হল, কত টাকা বেতন পান ঈশান কিষান? এই পদের জন্য মূল বেতন প্রায় ৪৫ হাজার থেকে ৪৯ হাজার টাকার মধ্যে। মূল বেতনের সঙ্গে অন্যান্য সুবিধা ও ভাতা যোগ হলে মোট মাসিক বেতন ৯০ হাজার থেকে ১.১৫ লক্ষ টাকার কাছাকাছি। তবে কেটেছেঁটে তাঁর হাতে আসে প্রায় ৭৫ হাজার থেকে ৯০ হাজার টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.