Team India

ন’বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া, কবে কোথায় ম্যাচ?

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শুভমানরা রয়েছেন পঞ্চম স্থানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৮:১২

options
link
ন’বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া, কবে কোথায় ম্যাচ?
ফাইল ছবি।

ন’বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া। দুই ম্যাচের এই সিরিজের সূচি ঘোষণা হল বৃহস্পতিবার। স্বাধীনতা দিবসের দিন নামতে চলেছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। সিরিজটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে চলেছে।

Advertisement

প্রথম টেস্ট হবে ১৫-১৯ আগস্ট গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩-২৭ আগস্ট, কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে। ২০১৭ সালের পর শ্রীলঙ্কা যাচ্ছে ভারত। ন’বছর আগে বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। এর আগেও শ্রীলঙ্কার মাটিতে দাপট দেখিয়েছিল ভারত। ২০১৫ সালে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল মেন ইন ব্লু।

Advertisement

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শুভমানরা রয়েছেন পঞ্চম স্থানে। ন’টি টেস্ট খেলে ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অন্যদিকে, একটি টেস্টে হারের ফলে তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে শ্রীলঙ্কা হারায় কিছুটা হলেও লাভ হয়েছে টিম ইন্ডিয়ার। চতুর্থ স্থান থেকে এক ধাপ উপরে উঠেছে ভারতীয় দল।

Advertisement

এবার শ্রীলঙ্কার দুর্ধর্ষ সব স্পিনারের বিরুদ্ধে কেমন ব্যাটিং করে কেএল রাহুলরা, সেই দিকে নজর থাকবে সমর্থকদের। গিলের নেতৃত্বে ভারত চলতি ডব্লিউটিসি অভিযান শুরু করেছিল ইংল্যান্ডে ২-২ সিরিজ ড্র করে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে হারের ধাক্কায় ফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে পড়েছে। জুনে নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একটি একমাত্র টেস্ট খেলেছিল ভারত। তবে সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল না। শ্রীলঙ্কা সফরের পর নভেম্বরে নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি খেলবে ভারত।

ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি
প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট, গল
দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট, কলম্বো

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.