সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বদলে গিয়েছে। বদলে গিয়েছে নিয়ম। অতীতে জাতীয় দলের নির্বাচনের সময় কোচ উপস্থিত থাকার নিয়ম ছিল না। তবে এই প্রথমবার দল নির্বাচনে উপস্থিত থাকবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শোনা যাচ্ছে সোমবার অর্থাৎ ২১ আগস্ট আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) দল নির্বাচনে দ্রাবিড়ের সঙ্গে থাকবেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যা অবশ্যই তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর এবার ১৭ জনের দল গড়ে এশিয়া কাপের আসরে যাচ্ছে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। কারণ ঘরের মাঠে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আগে সেরা হাতিয়ারদের দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এরপর দুপুর ১:৩০ মিনিট নাগাদ ভারতীয় দলের কোচ ও অধিনায়ক সাংবাদিক বৈঠকে অংশ নেবেন।
দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার আদৌ ফিট হয়েছেন কিনা সেটাই দেখার। যদি শেষ পর্যন্ত দু’জনকে না পাওয়া যায় তাহলে তাঁদের বদলি হিসেবে কাদের নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। একইসঙ্গে দলে অক্ষর প্যাটেলের কার্যকারিতা নিয়েও উঠতে পারে প্রশ্ন। এর পাশাপাশি ভারতের চিন্তার কারণ হল ৫০ ওভারের ফরম্যাটে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি সূর্য কুমার যাদব। তবে মারকুটে মেজাজে ব্যাট করার জন্য সূর্যের দলে থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: হার্দিক নন, বিশ্বকাপ ও এশিয়া কাপে রোহিতের ডেপুটি কে হতে পারেন? জানতে পড়ুন
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেন, “শ্রেয়স একটি ম্যাচে ৩৮ ওভার ব্যাট করেছেন। সেই ম্যাচে ৫০ ওভার ফিল্ডিং করেছিলেন তিনি। কেএল রাহুলও পুরো ম্যাচে মাঠে ছিলেন। দল নির্বাচনে নতুন প্রতিভা তিলক বর্মাকে নিয়েও আলোচনা হতে পারে। তবে লাগাতার ব্যর্থ হওয়া সঞ্জু স্যামসন সম্ভবত এবার সুযোগ পাবেন না। এমনকি শোনা যাচ্ছে অভিজ্ঞতার নিরিখে রবিচন্দ্রন অশ্বিনের নামও নাকি আলোচনায় উঠতে পারে। এবার তিনি নাকি যজুবেন্দ্র চাহাল সুযোগ পাবেন, সেটাই দেখার।
বিসিসিআইয়ের মেডিক্যাল কমিটি রাহুল এবং শ্রেয়সকে ফিটনেস সার্টিফিকেট দিলে তাঁদের রাখা হবে বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলে। আশা করা হচ্ছে, দু’জনকেই বিশ্বকাপে পাওয়া যাবে। কিন্তু এশিয়া কাপে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বোর্ড কর্তারা। যদিও ১৭ জনের দলে তাঁদের রাখা হতে পারে।
একনজরে ১৭ জনের সম্ভাব্য ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটকিপার, ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), শ্রেয়স আইয়ার (ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষান (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, যুজবেন্দ্র চাহাল অথবা রবিচন্দ্রন অশ্বিন।
[আরও পড়ুন: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে জয় শাহকে আমন্ত্রণ পাকিস্তানের, যাচ্ছেন কি?]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার