সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক হস্তক্ষেপে অন্ধ্রপ্রদেশ ছেড়েছিলেন তারকা ক্রিকেটার হনুমা বিহারী (Hanuma Vihari)। অন্য রাজ্যের হয়ে খেলার প্রস্তাবও পেয়েছিলেন। প্রায় মাস তিনেক পরে নিজের রাজ্যেই ফিরে আসছেন তিনি। অন্ধ্রপ্রদেশের হয়ে দীর্ঘদিন ধরে খেলবেন বলেই প্রতিশ্রুতি দিলেন বিহারী।
রাজনৈতিক চাপেই রাজ্য দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের এক রাজনৈতিক নেতার ছেলে রাজ কেএন-এর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন হনুমা। রাজ কেএন ছিলেন দলের সপ্তদশ ব্যক্তি। হনুমার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ কেএন-এর সঙ্গে ঝগড়া করেছিলেন। তার জল গড়িয়েছিল বহুদূর। রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে রাজ্য দল ছেড়েছিলেন হনুমা। তাঁর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল।
[আরও পড়ুন: মার্টিনেজের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা, কোপার কোয়ার্টার ফাইনালে মেসিরা]
কিন্তু এবার তেলেগু দেশম পার্টিই বিহারীর পাশে এসে দাঁড়িয়েছে। মন্ত্রী নারা লোকেশের সঙ্গে সাক্ষাৎ করার পরে সিদ্ধান্ত বদলান হনুমা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”গত কয়েকবছরে আমাকে বহুবার অসম্মানিত হতে হয়েছে। আত্মসম্মান হারিয়ে খেলতে চাইনি। অন্ধ্র ক্রিকেট সংস্থা ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলতে চেয়েছিলাম। কিন্তু মন্ত্রী নারা লোকেশের সঙ্গে সাক্ষাতের পরে আমি সিদ্ধান্ত বদলাই। প্রতিশ্রুতি দেওয়া হয়, রাজ্য দলের হয়েই আমি খেলব। আমি খুশি মনেই খেলব।”
এক বিজ্ঞপ্তির মাধ্যমে অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, খেলাধুলোর ক্ষেত্রে আর কোনও রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। স্পোর্টসম্যানশিপ এবং ফেয়ারপ্লে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেই রাজ্যের সরকার।
[আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে আজ সামনে জর্জিয়া, রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পরিকল্পনা পর্তুগালের]
সর্বশেষ খবর
-
‘সময় বদলে যাচ্ছে’, ব্রিকস থেকে ট্রাম্পকে বার্তা মোদির! ‘শক্তিশালী’ ভারত দেখলেন পুতিন-জিনপিংও
-
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ‘টার্গেট’ ছোট মেয়ে, বারুইপুরে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন বাবার!
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর