Dev-Kapil Dev

মাছের ঝোলে ‘বোল্ড’ কপিল দেব, কলকাতায় কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ দেবের

কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন কপিল দেব। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন টলিউড অভিনেতা দেব।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৩:১৫

options
link
মাছের ঝোলে ‘বোল্ড’ কপিল দেব, কলকাতায় কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ দেবের
কপিল দেবের সঙ্গে দেব ও লিয়েন্ডার। বাঁদিক থেকে।

কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন কপিল দেব (Kapil Dev)। ড. ভেস পেজ কাপে সিসিএফসি বনাম ড. ভেস পেজ একাদশের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই এসেছিলেন ’৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। ছিলেন লিয়েন্ডার পেজ। কপিল দেবের সঙ্গে দেখা করেন টলিউড অভিনেতা দেব (Dev)।  

Advertisement

শহরে এসে আবেগপ্রবণ হয়ে পড়লেন ‘হরিয়ানার হ্যারিকেন’। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কলকাতায় এলেই তাঁর মনে পড়ে যায় শহরের বিশেষ আবেগ ও সংস্কৃতির কথা। “কলকাতা মানেই আলাদা একটা অনুভূতি। এখানে এলে পুরনো দিনের অনেক স্মৃতি ভেসে ওঠে,” বলেন কাপিল। কল্লোলিনীর আতিথেয়তা এবং ক্রিকেটপ্রেম নিয়ে মুগ্ধ তিনি। তবে শুধু ক্রিকেট নয়, কলকাতার খাবারও তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।

Advertisement

বিশেষ করে বাঙালির জনপ্রিয় পদ মাছের ঝোলের কথা উল্লেখ করে তিনি হেসে বলেন, “কলকাতায় এলেই মাছের ঝোলের কথা মনে পড়ে যায়। এর স্বাদই আলাদা।” ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের ম্যাচের সময় কপিল দেবের সঙ্গে হাত মেলান অভিনেতা দেব। এরপর তাঁকে প্রণামও করেন। কপিলপাজির সঙ্গে দেখা করে তিনি কতটা কৃতজ্ঞ, তা প্রকাশ পায়। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

এতদিন পর মাঠে ফিরে খুশি আনন্দিত। তিনিই টস করেন। জানান, ২০ বছরে মাঠের চেহারা অনেকটাই বদলে গিয়েছে। খুব সুন্দর ঘাস হয়েছে। চিকিৎসকদের এই উদ্যোগের প্রশংসা করেন কপিল। পাশাপাশি সূর্যকুমার যাদবদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দ প্রকাশ করেছেন তিনি। সব মিলিয়ে ক্রিকেট, স্মৃতি ও খাবারের অনন্য মেলবন্ধনে আবারও কলকাতা যেন বিশেষ হয়ে উঠল কিংবদন্তির চোখে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.