Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Dhurandhar

ফের পর্দায় ‘হামজা’ ঝড়! জুনেই আসছে ‘ধুরন্ধর ৩’?

গত ১৮ মার্চ দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। বক্স অফিসে যেন ঝড় উঠেছে। ক্রমশ বাড়ছে ছবির আয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৩:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৩:০৭

options
link
ফের পর্দায় ‘হামজা’ ঝড়! জুনেই আসছে ‘ধুরন্ধর ৩’? zoom
'বাহুবলী ২'র রেকর্ড ভাঙতে পারবে?
Advertisement

এই মুহূর্তে ‘ধুরন্ধর ২’ নিয়ে চর্চার অন্ত নেই। বক্স অফিস, বেডরুম থেকে নেটপাড়া সবই ‘ধুরন্ধর’ময়। সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আঁতসকাচে রেখে পরখ করছে দর্শকমহল। হলে হলে কোথাও করতালি, সিটির আওয়াজ। আবার কখনও বা ‘প্রোপাগান্ডা’ তকমায় কাটাছেঁড়া হচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা। ‘ধুরন্ধর ২’-কে প্রোপাগান্ডা ছবি বলে দাবি করেছেন খোদ ধ্রুব রাঠির মতো জনপ্রিয় ইউটিউবার-সহ অনেকেই। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আসতে চলেছে ‘ধুরন্ধর ৩’ (Dhurandhar)। আগামী জুনেই নাকি ফের ‘হামজা’ ঝড় বইবে পর্দায়।

আসলে ছবির একেবারে শেষে পর্দায় ফুটে উঠতে দেখা গিয়েছে, ‘ধুরন্ধর দ্য ফাইনাল চ্যাপটার ১৪ জুন, ২০২৬।’ আর সে কারণেই অনেকে ভাবছেন হয়তো রণবীর সিংয়ের এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। অনেকেই আবার, ওই অংশের ছবি তুলে শেয়ার করছেন। সবমিলিয়ে ছবির ‘এন্ড ক্রেডিট’ সোশাল মিডিয়ায় ভাইরাল। ছবি মুক্তি পেলেই তাঁরা দেখবেন বলেও নাকি স্থির করে ফেলেছেন কেউ কেউ। আবার অনেকে ‘এন্ড ক্রেডিট’ নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁদের দাবি, ‘ধুরন্ধর ২’ হয়েই হামজা ঝড় থামবে। ‘ধুরন্ধর ৩’ আদৌ সত্যি আসছে কিনা, সে বিষয়ে পরিচালক আদিত্য ধর কিংবা ‘ধুরন্ধর ২’ ছবির টিমের কারও তরফ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। সুতরাং আপাতত ‘ধুরন্ধর ৩’ নিয়ে এখনই উত্তেজিত হওয়ার কোনও কারণ নেই বলে মতে সিনে বিশ্লেষকদের।

Advertisement

গত ১৮ মার্চ দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। বক্স অফিসে যেন ঝড় উঠেছে। ক্রমশ বাড়ছে ছবির আয়। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতের সিনেইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী হিসেবে শীর্ষস্থানে থাকা দক্ষিণী সিনেমাগুলিকে বড় অঙ্কের ব্যবধানে টেক্কা দিয়েছে। সেই তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ (১৬৪.২৫ কোটি টাকা), ‘আরআরআর’ (১৩৩ কোটি টাকা), ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১২১ কোটি টাকা) এবং ‘কেজিএফ ২’ (১১৬ কোটি টাকা)-এর মতো তাবড় সিনেমাগুলি রয়েছে। সুতরাং রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের শাপমোচন’ হয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.