Team India

টিম ইন্ডিয়ার মাথাব্যথা বাড়াল চোট, আইপিএলের পরেও মাঠের বাইরে দুই তারকা পেসার

আইপিএল শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। জুন মাস থেকেই শুরু ব্যস্ত সূচি। তার আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৪:০২

options
link
টিম ইন্ডিয়ার মাথাব্যথা বাড়াল চোট, আইপিএলের পরেও মাঠের বাইরে দুই তারকা পেসার
ফাইল ছবি।

আইপিএল শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। জুন মাস থেকেই শুরু ব্যস্ত সূচি। প্রথমে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে দল। জুলাইয়ে রয়েছে ইংল্যান্ড সিরিজ। তবে তার আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। পাওয়া যাবে না দুই তারকা পেসারকে। 

Advertisement

ভারতীয় দলের দুই পেসার আকাশ দীপ ও হর্ষিত রানা চোটের কারণে মাঠের বাইরে। রিপোর্ট অনুযায়ী, দু’জনেই আফগানিস্তান সিরিজের পাশাপাশি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকেও ছিটকে গিয়েছেন। বোর্ড সূত্রে খবর, তাঁদের রিহ্যাব ভালোভাবে এগোলেও ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে। ফলে আগস্টে দলীপ ট্রফিতেই তাঁদের প্রত্যাবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি।

Advertisement

আকাশ দীপ পিঠের চোট সারিয়ে ওঠার পথে রয়েছেন। অন্যদিকে, হর্ষিত রানা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন। দু’জনেই কলকাতা নাইট রাইডার্সের সদস্য হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে খেলতে পারেননি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এখন তাঁদের স্ট্রেন্থ ট্রেনিং চলছে। এরপর ধাপে ধাপে জগিং, স্প্রিন্ট এবং স্কিল ট্রেনিংয়ের মধ্য দিয়ে ‘রিটার্ন টু প্লে’ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই কারণেই এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো পরিস্থিতিতে নেই তাঁরা।

Advertisement

আকাশ দীপ টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার নাম। সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্সও ছিল নজরকাড়া। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টে একাই ১০ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। তাই আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর না থাকা বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে, হর্ষিত রানা সীমিত ওভারের ক্রিকেটে জাত চিনিয়েছিলেন। ২০২৫ সালে ১৪টি ওয়ানডেতে ২৬ উইকেট নেন। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই তাঁর না থাকা ভারতীয় দলের বোলিং আক্রমণকে দুর্বল করে দিতে পারে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.