আসন্ন বিশ্বকাপের ঠিক আগে ফুটবলারদের চোট-আঘাত চিন্তায় ফেলে দিয়েছে স্প্যানিশ শিবিরকে। সবথেকে বেশি চিন্তা, লামিল ইয়ামালের চোট নিয়ে। ইতিমধ্যেই বার্সেলোনা শিবির জানিয়ে দিয়েছে, ইয়ামাল মরশুমের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না। এ তো গেল একটা দিক। কিন্তু বিশ্বকাপে কি সম্পূর্ণ সুস্থ ইয়ামালকে পাবে স্পেন? বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য আশার কথা শুনিয়েছেন।
তিনি বলেছেন, ‘‘স্প্যানিশ জাতীয় দলের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। প্রতিদিনই আমরা ওর খোঁজ নিচ্ছি। চিকিৎসকরা জানিয়েছেন, ইয়ামাল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় ইয়ামালের হাতে আছে। আশা করছি ও বিশ্বকাপে খেলবে।’’ খবরে প্রকাশ, ইয়ামালকে অন্তত পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। স্প্যানিশ শিবির সূত্রে খবর, বিশ্বকাপের আগে হয়তো তরুণ তারকা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তাঁর পক্ষে প্রস্তুতি ম্যাচগুলি খেলার সম্ভাবনা খুবই কম। তাঁর জন্য বিশেষ পরিকল্পনাও নিয়েছে স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, ইয়ামালকে হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচে নাও নামানো হতে পারে। এমনকী, পরবর্তী দু’টি ম্যাচেও তাঁকে পুরো সময়ে জন্য নামানো হবে না।
আরও পড়ুন:
মাদ্রিদের সিইএমটিআরও ক্লিনিকের মেডিক্যাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে স্পেনের কোচ ডে লা ফ্লুয়েন্তে ফুটবলারদের চোট-আঘাতের প্রসঙ্গ উত্থাপন করেছেন। স্প্যানিশ কোচের দিকে প্রথম যে প্রশ্নটি ছুটে এসেছিল, সেটি হল, ইয়ামাল কি বিশ্বকাপে খেলতে পারবেন? জবাবে ফ্লুয়েন্তে বলেছেন, ‘‘বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে আমরা সম্ভাব্য সবরকম পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেব। দল নির্বাচনের ক্ষেত্রে আপনি জিতবেন, কী হারবেন বা প্রতিপক্ষ দশজন হয়ে গিয়েছে–এই সমস্ত কিছুই আমরা দেখি। এমন ফুটবলারও আছে, যে ২০ মিনিট খেলতে পারে, যা আমাদের কাছে ভীষণই মূল্যবান। ফলে সবকিছু বিচার করেই দল নির্বাচন করা হবে।’’
এরপরই দানি ওলমোর উদাহরণ টেনে এনে স্প্যানিশ কোচ বলেন, ‘‘ইউরোতে ওলমো চোট নিয়েই শিবিরে যোগ দিয়েছিল। পরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছিল। একটা কথা মাথায় রাখতে হবে, এমন একজন ফুটবলার আছে, যে ৫০-৬০ মিনিট খেলতে পারবে না, কিন্তু ২০ মিনিট দুর্দান্ত খেলে দেবে। আর সেটাই হয়তো পার্থক্য গড়তে সাহায্য করবে। দল নির্বাচনে একটা বিষয় অগ্রাধিকার দেব। সেটা হল, সেরা দল নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা।’’ মোটামুটি ফ্লুয়েন্তের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, চোট থাকলেও ইয়ামালকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করতে চলেছেন তিনি। ইয়ামালকে নিয়ে স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছে। তারা ধরেই নিয়েছে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে না। তারা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে। পরের দু’টি ম্যাচ রয়েছে সৌদি আরব ও উরুগুয়ের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচে ইয়ামালকে কিছু সময়ের জন্য নামানো হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
