Virat Kohli

ভক্তের সঙ্গে সেলফি তুলতে না পারায় এই কথাটি বলে গেলেন কোহলি, ভিডিওয় মুগ্ধ নেটপাড়া

দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৩, ১৬:৩৩

options
link
ভক্তের সঙ্গে সেলফি তুলতে না পারায় এই কথাটি বলে গেলেন কোহলি, ভিডিওয় মুগ্ধ নেটপাড়া
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে কার না ইচ্ছে করে! আর তিনি যদি হন বিরাট কোহলি, তাহলে তো কথাই নেই। তবে ইচ্ছা করলেই ইচ্ছাপূরণ হয় না! তেমনই বেশ খানিকক্ষণ অপেক্ষা করেও কোহলির সঙ্গে সেলফি তোলার স্বপ্নপূরণ হল না এক অনুরাগীর। কিন্তু পরিবর্তে তিনি যা পেলেন, তা নিশ্চিত ভাবেই সারাজীবন মনে রাখবেন।

Advertisement

গোটা বিশ্বে বিরাট কোহলির (Virat Kohli) অগণিত অনুরাগী। তাঁকে একঝলক দেখতে যে কোনও মূল্য চোকাতে রাজি ভক্তরা। প্রাক্তন ভারত অধিনায়কের জনপ্রিয়তার প্রমাণ তাঁর সোশ্যাল অ্যাকাউন্টগুলিও। ইনস্টাগ্রামে ২৫ কোটি পেরিয়েছে তাঁর ফলোয়ারের সংখ্যা। বাকি ভারতীয় ক্রীড়াবিদদের পিছনে ফেলেছেন তিনি। তবে আপাতত ক্রিকেট থেকে দূরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। আর সেখানকারই একটি ভিডিও ভাইরাল।

Advertisement

[আরও পড়ুন: ‘বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা’, জোরালো দাবি উঠল তৃণমূলের কনক্লেভে]

বিমানবন্দরের বাইরে ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায় কোহলিকে। কিন্তু ব্যস্ততার কারণে ভক্তের সেলফি তোলার আবদার পূরণ করতে পারেননি। সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়েন তিনি। তবে তার আগে বলে যান যে এশিয়া কাপে (Asia Cup 2023) যাওয়ার আগে নিশ্চিতভাবেই ওই ভক্তের সঙ্গে সেলফি তুলবেন। আর এই ভিডিও দেখেই মুগ্ধ নেটদুনিয়া। প্রতিদিন হাজারো অনুরাগীদের আবদার মেটাতে হয় তারকাদের। তা সত্ত্বেও কোনওরকম বিরক্তি ছাড়াই বিরাট যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতেই তাঁর স্বভাবের পরিচয় মেলে। বলছেন, অনুরাগীরা।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে কোহলি। আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও নেই তিনি। এশিয়া কাপের আগে সিনিয়রদের বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে চলা এশিয়া কাপে আবার দেখা যাবে কোহলিকে। আপাতত এই সময়টা অনুষ্কা ও ভামিকার।

[আরও পড়ুন: ‘আদিবাসীরাই দেশের আসল মালিক’, বন সংরক্ষণ বিল পাশে ক্ষুব্ধ রাহুল গান্ধী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.