অবিশ্বাস্য ক্যাচ কিউয়ি ক্রিকেটারের! দেখুন ভিডিও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯, ১৬:১৯

options
link
অবিশ্বাস্য ক্যাচ কিউয়ি ক্রিকেটারের! দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটে প্রতিদিনই নানারকম ঘটনা ঘটে। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি মাঝেমধ্যে দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্যও খবরের শিরোনামে আসেন ক্রিকেটাররা। ঠিক যেমন নিউজিল্যান্ডের ক্রিকেটার টম লাথাম। বর্তমানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত নিউজিল্যান্ড। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটেছে ঘটনাটি। যেখানে লাথামের একটি দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ দু’প্লেসিকে।

Advertisement

[মেয়ের সঙ্গে নাচে মত্ত সুস্মিতা সেন, ভিডিওয় মজল নেটদুনিয়া]

বৃষ্টির জন্য মাঝেমধ্যেই বিঘ্নিত হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। এরমধ্যেই নিজের অর্ধশতরান পূর্ণ করে বসেন দু’প্লেসি। কিন্তু ৬৪ তম ওভারে স্যান্টনারের বলে প্যাডেল সুইপ করতে যান তিনি। এই সময় ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন টম লাথাম। দু’প্লেসি শট নিতে যাওয়ার সময়েই উপস্থিত বুদ্ধি কাজে লাগান কিউয়ি ক্রিকেটারটি। এরপরেই একহাতে ক্যাচটি নিয়ে ফেলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

লাথামের এই ক্যাচটিতেই এখন মজে ক্রিকেটবিশ্ব। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর ক্যাচটির প্রশংসাও করেছেন। এখানেই শেষ নয়, ব্যাট হাতেও দলকে নির্ভরতা দিচ্ছেন লাথাম। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩১৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৬৭। ক্রিজে ৪২ রান করে অপরাজিত রয়েছেন লাথাম।

[চিয়ারলিডার নেই, এবার আইপিএল ম্যাচে বাজবে রামচন্দ্রের নামগান!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.