WI Bowler

হেলমেটে লাথি মেরে কুম্বলের ১০ উইকেটের রেকর্ড বাঁচালেন ক্যারিবিয়ান ব্যাটার! কীভাবে?

অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে এক ইনিংসে ১০ উইকেট পাওয়া হল না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেডন সিলসের। ৭ উইকেট নিয়েই থামতে হল তাঁকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:৩১

options
link
হেলমেটে লাথি মেরে কুম্বলের ১০ উইকেটের রেকর্ড বাঁচালেন ক্যারিবিয়ান ব্যাটার! কীভাবে?
ছবি: সোশাল মিডিয়া

খারাপ পিচের জন্য আচমকা বন্ধ ম্যাচ! অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে এক ইনিংসে ১০ উইকেট পাওয়া হল না ওয়েস্ট ইন্ডিজের (WI Bowler) ক্রিকেটার জেডন সিলসের। তাঁর বল আচমকা উঠে ধাক্কা খায় বিপক্ষের জেরেমাহ লুইসের হেলমেটে। বিপজ্জনক পিচের জন্য আর ম্যাচ করা সম্ভব হয়নি।

Advertisement

অ্যান্টিগা ও বারবুডার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে চলছিল লিওয়ার্ড আইল্যান্ড এবং ত্রিনিদাদ ও টোবাগোর ম্যাচ। প্রথমে ব্যাট করে লিওয়ার্ড ১৩১ রান তোলে। জবাবে ত্রিনিদাদ ও টোবাগো তোলে ১৭৫ রান। দ্বিতীয় ইনিংসে লিওয়ার্ডের রান ছিল ৭ উইকেট হারিয়ে ১৪০ রান। আর এই ৭ উইকেটের সবকটিই নিয়েছেন জেডন সিলস। তবে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় ১০ উইকেট নেওয়া হল না। এর আগে জিম লেকার, অনিল কুম্বলে ও আজাজ প্যাটেল টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন।

Advertisement

তৃতীয় দিনে হঠাৎ করে তাঁর একটি বল আচমকা লাফিয়ে ওঠে। যা সোজা গিয়ে লাগে জেরেমাহর মাথায়। সঙ্গে সঙ্গে তাঁর হেলমেটটা ছিটকে যায়। প্রাথমিকভাবে দেখা যায় চোট লাগেনি। কারণ মাটিতে পড়ে গিয়েও একটু পরে লাফিয়ে ওঠেন জেরেমাহ। প্রচণ্ড রাগে হেলমেটটিতে লাথি মেরে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তার কিছুক্ষণ পর ম্যাচও বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘পিচের অসমান ও অপ্রত্যাশিত আচরণের জন্য ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। এই সময় এক ব্যাটার আঘাত পান। পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি স্থিতিশীল। তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।’ তবে তারপরও টুর্নামেটের ফাইনাল এই ম্যাচেই হবে বলে জানানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.