ফুটবলে ‘লোন ডিল’ নিয়মিত বিষয়। বছরের নির্দিষ্ট সময়ে এক দল থেকে অন্য দলে ফুটবলার ‘ধার’ নেওয়া হয়। আইপিএলেও লোন চুক্তির নিয়ম রয়েছে। তবে তা খুব প্রচলিত নয়। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের আয়ুষ মাত্রে চোটের জন্য ছিটকে গিয়েছে। বিকল্প হিসেবে একাধিক নাম উঠে আসছে। যাঁদের অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে সিএসকে লোনে দলে নিতে পারে। আইপিএলে লোন চুক্তি কীভাবে কাজ করে?
এই বিষয়ে আরও খবর
গতবছর রুতুরাজ গায়কোয়ারের বদলে সুযোগ পেয়েছিলেন আয়ুষ। দলে নিজের জায়গা প্রমাণ করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। চলতি আইপিএলে ৬ ম্যাচে ২০১ রান করেছেন। কিন্তু এবার চোটের জন্য ছিটকে গিয়েছেন। বিকল্প হিসেবে আরসিবি’র বিহান মালহোত্রার নাম উঠে এসেছে। তবে লোনে নেওয়ার কিছু নিয়ম আছে। সেগুলি হল-
- আহত প্লেয়ারকে বোর্ডের মেডিকেল প্যানেলের মাধ্যমে ডাক্তারি পরীক্ষা দিতে হবে।
- ৭ থেকে ৩৪তম ম্যাচের মধ্যে লোন চুক্তি করতে হবে।
- তার মধ্যে আহত প্লেয়ারের দল যেন ১২টির বেশি ম্যাচ না খেলে।
- বদলি হিসেবে যাঁকে নেওয়া হচ্ছে, তিনি যেন প্রথম দলের হয়ে দু’টির বেশি ম্যাচ না খেলেন।
- বদলি প্লেয়ারকে বাকি মরশুমে নতুন দলে থাকতে হবে। মাঝপথে তাঁকে পুরনো দলে ফেরানো যাবে না।
- বদলি প্লেয়ার পুরনো দলের বিরুদ্ধে খেলতে পারবেন না।
- লোন চুক্তিতে যাবেন না, সেটা ওই প্লেয়ারের অনুমতি সাপেক্ষ।
- বদলি প্লেয়ারের টাকা পুরনো ফ্র্যাঞ্চাইজিই দেবে। তবে ম্যাচ ফি দেবে নতুন দল। লোন মূল্য দুই ফ্র্যাঞ্চাইজি ঠিক করবে।
- একটি দল থেকে মোট তিনজনের বেশি প্লেয়ারকে অন্য দল লোনে সই করাতে পারবে না।
লোন চুক্তির নিয়মটি ২০১৮ সালে শুরু হয়েছিল। তখন ৫ দিনের লোন ‘উইন্ডো’ ছিল। শুধুমাত্র ‘আনক্যাপড’ অর্থাৎ দেশের হয়ে না খেলা প্লেয়ারদের নেওয়া যেত। পরের বছর ‘ক্যাপড’ প্লেয়াররা যুক্ত হন। ২০২০ থেকে এই নিয়মে আরও বদল আনা হয়।

এবার আয়ুষ বাদ পড়ায় রবিচন্দ্রন অশ্বিন চাইছেন প্রতিদ্বন্দ্বী আরসিবি থেকে বিহান মালহোত্রাকে নিক চেন্নাই। বিহান অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। আরসিবি’তে সুযোগ পাচ্ছেন না। এর সঙ্গে অভিজ্ঞান কুণ্ডুকে কেনার কথাও বলছেন অশ্বিন। অভিজ্ঞান কোনও আইপিএল দলে নেই। তাই তাকে লোনে নেওয়ার প্রয়োজন পড়বে না।
With so many injuries on the horizons!
The loan window closes after the 7th game mark & it will be a great idea to loan this sensational talent from RCB.
He hasn’t played a single game so far, hence it is a viable option.
If not Vihaan, Abhigyan Kundu is also a left handed… pic.twitter.com/CimZCIjTyV
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) April 21, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাথায় বন্দুক ঠেকিয়ে পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের! বাপের বাড়ি যেতেই ফোনে তিন তালাক স্বামীর
-
‘বহিষ্কৃত’ ঋতব্রত কীভাবে বিরোধী দলনেতা? হাই কোর্টে সওয়াল কল্যাণের
-
অথিতির যৌনগন্ধী মন্তব্যে চরমে বিতর্ক! এবার সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর
-
রাত বাড়লেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; কেন হয়, দমন করা যায় কীভাবে?
-
সাঁড়াশি চাপে অভিষেক! সই জাল কাণ্ডের পর ডিজে মন্তব্যের মামলাও গেল সিআইডির হাতে



