গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ (DA) ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর ২ মাস পেরিয়ে গেলেও এখনও সেই টাকা পাননি কেউ। বুধবার নির্বাচনী সভায় তা নিয়েও নির্বাচন কমিশনের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আশ্বাস, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। এখন দ্বিতীয় দফার জন্য ঝোড়ো প্রচার চালাচ্ছে সব দল। বুধবার একাধিক সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজ্যের একাধিক প্রকল্পের কথা সকলের সামনে তুলে ধরেন তিনি। শিক্ষিত বেকারদের চাকরি খুঁজে দেওয়ার আশ্বাস দেন। সেখানেই ওঠে ডিএ প্রসঙ্গ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম। এখন আমি ভোটের কাজে ব্যস্ত। আমাকে না জানিয়েই ফাইনান্স সেক্রেটারি কাগজপত্র ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছেন। আর কমিশন চেপে রেখেছে। নাহলে অনেক আগেই আপনারা এই টাকাটা পেতেন।”
আরও পড়ুন:
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশনের কারণেই এখনও পর্যন্ত ঘোষণা হওয়া ৪ শতাংশ ডিএ পাননি কেউ। এরপরই তিনি জানান, চিন্তার কোনও কারণ নেই, এমাসেই ৪ শতাংশ ডিএ পাবেন সকল সরকারি কর্মীরা। উল্লেখ্য, বকেয়া ডিএ নিয়ে এখনও মামলা ঝুলে সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মীরা বকেয়ার একটা অংশ পেয়েছেন। তবে বাকি বকেয়ার কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। এদিকে সরকারি কর্মীরা পেলেও সরকার পোষিত সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ-র কোনও অংশই পাননি বলে খবর।
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল