Shubman Gill

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা! গিলের বদলে নেতৃত্বের দৌড়ে কারা?

ইডেনে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৫, ২৩:৪২

options
link
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা! গিলের বদলে নেতৃত্বের দৌড়ে কারা?
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। যার জেরে গুয়াহাটি টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন তিনি। এমনকী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি অনিশ্চিত। সূত্রের খবর, প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের সিরিজের দল নির্বাচন হতে পারে রবিবার। এর জন্য মুম্বইয়ের এক বৈঠকেরও আয়োজন করা হয়েছে। প্রশ্ন হল, গিল না খেললে তাঁর জায়গায় অধিনায়কত্ব কে করবেন?

Advertisement

মাঝে অবশ্য শোনা গিয়েছিল রোহিত শর্মার নাম। কিন্তু সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সংবাদমাধ্যম সূত্রে খবর, অধিনায়ক হতে চলেছেন কেএল রাহুল এবং ঋষভ পন্থের মধ্যে কোনও একজন ওয়ানডে দলের অধিনায়ক হতে চলেছেন। গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন পন্থ। তাই টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষকের নাম ওয়ানডে অধিনায়ক হিসাবে উঠে আসছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে কেএল রাহুলও পিছিয়ে নেই। রাহুল ইতিমধ্যেই ১৬টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১১টি ম্যাচ। অর্থাৎ জেতার শতকরা হার ৬৮.৭৫। এর মধ্যে ১২ ওয়ানডে’তে ৮টিতে জয় পেয়েছেন তিনি। তাঁর পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলবে। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে রাহুল ৩০২ রান করেছেন। গড় ৩৩.৫৫। স্ট্রাইক রেট ৮২.২৮। এর মধ্যে চারটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৫৮।

Advertisement

উল্লেখ্য, নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল শুভমানকে। তবে অধিনায়ক হিসাবে শুরুটা ভালো হয়নি। অজিভূমে ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। আর এবার চোট পেয়ে ছিটকে যাওয়ার মুখে তিনি। উল্লেখ্য, ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচ রাঁচিতে। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.