সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। প্রশ্ন উঠে গিয়েছিল তাঁর নিম্ন রুচি নিয়েও। আর ঢিলটি মারলে পাটকেল তো খেতেই হবে। তাই মজার ছলেই হার্দিককে যোগ্য জবাব দিয়েছেন জাহির।
গত সোমবার ৪১ তম জন্মদিনে শুভেচ্ছায় ভরে গিয়েছিল জাহিরের ভারচুয়াল দেওয়াল। প্রাক্তন ভারতীয় তারকাকে শুভ কামনা জানাতে একটি পুরনো ম্যাচের ক্লিপিং পোস্ট করেন হার্দিক। যেখানে জাহিরের ডেলিভারি বাউন্ডারির বাইরে পাঠাতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিও পোস্ট করে ভারতীয় অলরাউন্ডার লেখেন, “হ্যাপি বার্থডে জ্যাক। আশা করি তুমিও এভাবেই বল মাঠের বাইরে পাঠাবে, ঠিক যেমন আমি করেছি।” আর এই শুভেচ্ছা বার্তার পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। জ্যাককে ‘অসম্মান’ করায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় হার্দিককে। অনেকেই লেখেন, ফের নিজের নিম্ন রুচির পরিচয় দিলেন হার্দিক। তাঁর রসিকতা যে অত্যন্ত নিম্নমানের, তাও মনে করিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ আবার তাঁকে অশিক্ষিত বলে কটাক্ষ করতেও ছাড়েনি। এবার পাণ্ডিয়ার শুভেচ্ছা বার্তার জবাব দিলেন জ্যাক।
[আরও পড়ুন: ‘রোহিতকে নিয়ে বেশি ভাবা বন্ধ করুন’, কেন একথা বললেন কোহলি?]
Happy birthday Zak … Hope you smash it out of the park like I did here 🤪😂❤️❤️ @ImZaheer pic.twitter.com/XghW5UHlBy
Advertisement— hardik pandya (@hardikpandya7) October 7, 2019
প্রাক্তন পেসার লেখেন, “হাহাহা… শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আমার ব্যাটিং স্কিল কখনওই তোমার মতো হবে না। কিন্তু আমার জন্মদিনটা দারুণ কেটেছে। ঠিক যেমন ওই ম্যাচে তোমার জন্য আমার পরের ডেলিভারিটা ছিল।” কারণ সেই বলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল পাণ্ডিয়াকে। জাহিরের প্রতিক্রিয়া প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ার।
Hahahaha….thank you for the wishes @hardikpandya7 my batting skills can never be as good as yours but the birthday was as good as the next delivery you faced from me in this match 😉 https://t.co/anhQdrUBN7
— zaheer khan (@ImZaheer) October 8, 2019
এর আগে পরিচালক করণ জোহরের রিয়ালিটি শোয়ে গিয়ে কুরুচিকর মন্তব্য করে চূড়ান্ত বিপাকে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। ক্রিকেট থেকে নির্বাসিতও করা হয়েছিল হার্দিককে। সোমবার জাহিরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নতুন করে নেটিজেনদের বিরাগভাজন হলেন হার্দিক। বাইশ গজে ভাল পারফর্ম করলেও মাঠের বাইরে তাঁর ভাবমূর্তি যেন ক্রমেই খারাপ হচ্ছে।
[আরও পড়ুন: কবে ফিরবেন ধোনি? মাহির প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী]
সর্বশেষ খবর
-
ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, ‘শ্রী’ ফেরাতে কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ
-
শুভেন্দুর হুঁশিয়ারির পরই সুর নরম ‘স্যাটাভাঙা’ হুমায়ুনের! ‘নব্য বিজেপিদের বলেছি’ বলে ঘোরালেন কথা
-
শৈত্য পেরিয়ে ছন্দে দিল্লি-ঢাকার কূটনীতি! ভিসার পর বাংলাদেশে রেল কোচ রপ্তানি ভারতের
-
পানিহাটির ৫১০ বছরের ঐতিহ্য এবার কলকাতায়, চিঁড়া-দধি মহোৎসবে মাতলেন শয়ে শয়ে ভক্ত
-
শুনতেই চান না! জয়প্রকাশের জামিন-মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ